জুলাই ২৮: রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আজ (বৃহস্পতিবার) ইরানের এক সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, মার্কিন বাহিনীর সম্ভাব্য আক্রমণের বেশ কয়েকটি সম্ভাব্য কৌশল ও প্রেক্ষাপট বিশ্লেষণ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা মার্কিন সামরিক বাহিনীর যেকোনো ধরণের স্থল অভিযান ব্যর্থ করে দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
উক্ত সামরিক সূত্রটি উল্লেখ করে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো নতুন আগ্রাসন মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী একাধিক প্রতিরোধ পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে; বিশেষ করে মার্কিন প্রশাসন যদি ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো প্রকার স্থল অভিযান শুরু করার দুঃসাহস দেখায়।
সূত্রটি আরও সতর্ক করে দিয়ে বলেছে যে, মার্কিন সামরিক বাহিনী যদি পুনরায় ইরানের পরমাণু স্থাপনা বা অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোতে কোনও আক্রমণ চালায়, তবে তেহরানের পাল্টা জবাব হবে আমেরিকার ধারণার চেয়েও বহুগুণ বেশি কঠোর ও অকল্পনীয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি-ধামকি মূলত ইরানের সশস্ত্র বাহিনীকে তাদের সামরিক প্রস্তুতি আরও বাড়াতে এবং যেকোনো আক্রমণ প্রতিহত করতে উদ্বুদ্ধ করছে।
সূত্র: সিএমজি