Wednesday, June 10, 2026
Live

চীনের পিএলএ বিমানবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে মানব ও মানববিহীন বিমানের যৌথ অভিযানের ভিডিও প্রকাশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের পিএলএ বিমানবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে মানব ও মানববিহীন বিমানের যৌথ অভিযানের ভিডিও প্রকাশ

চীনের গণমুক্তি ফৌজ পিএলএ বিমানবাহিনী তাদের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে, যেখানে মানবচালিত ও মানববিহীন বিমানের যৌথ অভিযান প্রদর্শিত হয়েছে।

“ডিস্ট্যান্ট ড্রিমস” শিরোনামের এই মাইক্রোফিল্মে এক সাধারণ পরিবারের দৃষ্টিকোণ থেকে চীনা বিমানবাহিনীর উন্নয়ন ও রূপান্তরের ধারাবাহিক অগ্রযাত্রা তুলে ধরা হয়েছে। ভিডিওটিতে বিমানবাহিনীর প্রধান যুদ্ধ সক্ষমতা যেমন বিমান ইউনিট, ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রাডার সিস্টেম ও এয়ারবর্ন ইউনিট প্রদর্শন করা হয়েছে।

এতে ১৪তম পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা (২০২১–২০২৫) চলাকালে বিমানবাহিনীর সরঞ্জাম ব্যবস্থার প্ল্যাটফর্মভিত্তিক কাঠামো থেকে সমন্বিত সিস্টেমে রূপান্তরের অগ্রগতি তুলে ধরা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, ভিডিওটিতে মানবচালিত ও মানববিহীন বিমানের যৌথ পরিচালনা দৃশ্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্ভবত নতুন ধরনের এক যুদ্ধবিমানের ইঙ্গিত বহন করে। চলচ্চিত্রটি বিমানবাহিনীর অফিসার ও সেনাদের দায়িত্ববোধ, দেশপ্রেম, এবং সেনা ও সাধারণ জনগণের গভীর সম্পর্ককে ফুটিয়ে তুলেছে।

ঐশী/আজাদ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.