Thursday, June 11, 2026
Live

প্রণালি সম্মেলন: মূল ভূখণ্ড চীনে যাচ্ছেন কেএমটি ভাইস চেয়ারম্যান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
প্রণালি সম্মেলন: মূল ভূখণ্ড চীনে যাচ্ছেন কেএমটি ভাইস চেয়ারম্যান

১০ জুন, সিএমজি বাংলা ডেস্ক: আগামী ১৩ জুন পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহরে হতে যাওয়া ১৮তম প্রণালি সম্মেলনে অংশ নিচ্ছেন চীনের কুওমিনতাং-কেএমটি পার্টির ভাইস চেয়ারম্যান চাং চুং-খুং। বুধবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র চাং হান।

তিনি বলেন, ১৮তম স্ট্রেইটস ফোরাম ১৩ জুন সিয়ামেনে হবে। কেএমটি ভাইস চেয়ারম্যানসহ তাইওয়ানের বিভিন্ন খাতের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। ফোরামের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

মুখপাত্র আরও জানান, এবারের ফোরামেও তৃণমূল জনগোষ্ঠী ও তরুণদের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যেন প্রণালি দুই পারের সমন্বিত উন্নয়ন ও সহযোগিতার সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়।

চীনের তাইওয়ানের সব শ্রেণি পেশার মানুষকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানিয়ে মুখপাত্র চাং হান বলে পারস্পরিক সম্পর্ক জোরদার, সুযোগ ভাগাভাগি, উন্নয়ন ত্বরান্বিত এবং অভিন্ন ভবিষ্যৎ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।

লুৎফর/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.