গত ৭ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত, সামগ্রিকভাবে মার্কিন অর্থনৈতিক কর্মকাণ্ড ‘সামান্য থেকে মাঝারিভাবে’ সম্প্রসারিত হলেও, ভোক্তাব্যয়ে একটি মিশ্র প্রবণতা দেখা যায়। মার্কিন ফেডারেল রিজার্ভ, গতকাল (বৃহস্পতিবার), জাতীয় অর্থনৈতিক পরিস্থিতি সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ফেডারেল রিজার্ভ জেলাজুড়ে ভোক্তাব্যয়ের ধরণ অসম রয়ে গেছে। উচ্চ-আয়ের পরিবারগুলো মূল্যবৃদ্ধির প্রতি কম সংবেদনশীল এবং নিম্ন-আয়ের পরিবারগুলো অধিক আর্থিক চাপের সম্মুখীন হচ্ছে। ক্রমবর্ধমান অনিশ্চয়তা ও ভোক্তাব্যয় হ্রাসের লক্ষণ বাজারের মনোভাবকে ম্লান করে দেওয়ায়, আগামী ছয় মাসের জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধির প্রত্যাশা মূলত অপরিবর্তিতই আছে।
উল্লেখ্য, বর্ধিত মুদ্রাস্ফীতির প্রধান কারণ হলো, মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে জ্বালানিব্যয় বৃদ্ধি। আর এর নেতিবাচক প্রভাব পরিবহন, প্যাকেজিং, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সারের মতো খাতগুলোতেও ছড়িয়ে পড়েছে।
সিএমজি