Wednesday, June 10, 2026
Live

পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ, পাক সেনাদের ওপর হামলা আফগানিস্তানের

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার পর উত্তেজনা বৃদ্ধি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পাকিস্তানের বিমান হামলা, পাল্টা জবাব আফগানিস্তানের, পাক সেনা নিহত
পাকিস্তানের বিমান হামলা, পাল্টা জবাব আফগানিস্তানের, পাক সেনা নিহত

১১ অক্টোবর মধ্যরাতে সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালিয়েছে আফগানিস্তানের সীমান্ত রক্ষীরা। এই সময় পাকিস্তানি বাহিনীর অন্তত ২৮টি ঘাঁটি দখলে নেয় আফগান বাহিনী। সোশ্যাল মিডিয়ায় পাক সেনা আটক হওয়ার ছবি ভাইরাল হয়েছে। তবে বিস্তারিত জানা যায়নি। 

আফগান বাহিনীর দাবি, হামলায় অন্তত ৫৮ পাক সৈন্য নিহত হয়েছে।

গত শুক্রবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

আফগান সেনাবাহিনী জানিয়েছে, ওই বিমান হামলার জবাবে তাদের সেনারা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিশোধে পূর্বাঞ্চলে আফগান সীমান্তরক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়েছে। 

এদিকে সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আফগান সেনাদের অসংখ্য গাড়ি পাকিস্তান সীমান্তের দিকে যাচ্ছে।

 

https://youtu.be/_ph8dbjH46s

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.