৬জি প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের জন্য বৃহস্পতিবার একটি যৌথ মন্ত্রণালয়-প্রাদেশিক সহযোগিতামূলক পাইলট কর্মসূচি চালু করেছে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (এমআইআইটি)। প্রকল্পের লক্ষ্য হলো ভবিষ্যতে ৬জি-এর বাণিজ্যিক প্রসারের জন্য শক্তিশালী সমর্থন প্রদান করা।
এর প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে অত্যাধুনিক ৬জি প্রযুক্তির অগ্রগতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট ইন্টারনেট এবং বেতার সংবেদন প্রযুক্তির সঙ্গে যোগাযোগ ব্যবস্থার একীকরণ আরও গভীর করা। পাশাপাশি ৬জি বেস স্টেশন, কোর নেটওয়ার্ক সরঞ্জাম, টার্মিনাল, চিপ এবং অপারেটিং সিস্টেমের ওপর গবেষণা ও উন্নয়নকে ত্বরান্বিত করার পরিকল্পনাও রয়েছে।
পাইলট অঞ্চলগুলো স্থানীয় পরিস্থিতির উপযোগী করে ৬জি ব্যবহারের ক্ষেত্রগুলো অন্বেষণ করবে। এর লক্ষ্য থাকবে যোগাযোগ, শিল্প উৎপাদন, নিম্ন-উচ্চতার অর্থনীতি, কাঠামোনির্ভর বুদ্ধিমত্তা এবং স্মার্ট সামুদ্রিক কার্যক্রমের মতো খাতগুলোতে নতুন সম্ভাবনা সৃষ্টি করা।
সিএমজি