Wednesday, June 10, 2026
Live

শাংহাই সফরে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সবচেয়ে বড় প্রশিক্ষণ জাহাজ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শাংহাই সফরে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সবচেয়ে বড় প্রশিক্ষণ জাহাজ

ইন্দোনেশিয়ান নৌবাহিনীর সবচেয়ে বড় পালতোলা প্রশিক্ষণ জাহাজ ‘কেআরআই বিমা সুছি’ চার দিনের সৌহার্দ্যপূর্ণ সফরে চীনের শাংহাইয়ে পৌঁছেছে। সোমবার বিকেলে জাহাজটি শাংহাইয়ের একটি সামরিক বন্দরে নোঙর করে। এ সময় চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘থি’আন’ এটিকে স্বাগত জানিয়ে এসকর্ট করে বন্দরে নিয়ে যায়।

শাংহাইয়ে এটি এই জাহাজটির তৃতীয় সফর। চীনা সামরিক সূত্র জানায়, চার দিনের এই সফরে দু’দেশের নাবিকরা একে অপরের জাহাজ পরিদর্শন করবেন। পাশাপাশি তারা বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতাসহ দ্বিপাক্ষিক নানা কর্মসূচিতে অংশ নেবেন।

১১১ মিটার দীর্ঘ এবং ২৬টি পালের এই বিশাল যুদ্ধজাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ ১৫ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে। এই সফরের মাধ্যমে চীন ও ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

নাহার/হাশিম

তথ্য ও ছবি-সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.