যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের অপব্যবহার বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতাকে গুরুতরভাবে ক্ষুণ্ণ করেছে বলে মনে করে চীন।
বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়োংছিয়ান তথাকথিত চিপ-সম্পর্কিত ‘নিয়ন্ত্রক ফাঁকফোকর’ বন্ধ করার জন্য মার্কিন বাণিজ্য দপ্তরের পদক্ষেপ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
হ্য বলেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার নামে বারবার রপ্তানি নিয়ন্ত্রণের অপব্যবহার করেছে। তিনি বলেন, এটি চীনা কোম্পানিগুলোর ন্যায্য অধিকার ও স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য ব্যবস্থাকে গুরুতরভাবে ব্যাহত করেছে এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতাকে গুরুতরভাবে ক্ষুণ্ণ করেছে।
তিনি বলেন, ‘চীন সবসময় এর বিরোধিতা করে আসছে।’
মুখপাত্র আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রকে যত দ্রুত সম্ভব তাদের ভুল কর্মকাণ্ড সংশোধন করার পাশপাশি চীনের বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবস্থা বন্ধ করার আহ্বান জানাচ্ছে।
সিএমজি