Wednesday, June 10, 2026
Live

চীনের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে থিংক ট্যাংকের প্রতিবেদন প্রকাশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে থিংক ট্যাংকের প্রতিবেদন প্রকাশ

চীনের জাতীয় উচ্চস্তরের গবেষণা প্রতিষ্ঠানগুলো দেশের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০২৬-২০৩০) থাকা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন কৌশল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক সিম্পোজিয়ামে এ প্রতিবেদন উন্মোচন করা হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পার্টি ইতিহাস ও সাহিত্য গবেষণা কেন্দ্র এবং সিনহুয়া নিউজ এজেন্সির জাতীয় থিংক ট্যাংক। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রস্তুত এ প্রতিবেদন আগামী পাঁচ বছরের অগ্রাধিকারমূলক উন্নয়ন লক্ষ্য ও নীতিমালার বিশদ বিশ্লেষণ ও ভবিষ্যতভিত্তিক মূল্যায়ন তুলে ধরে। সিম্পোজিয়ামে বক্তব্য রাখেন পার্টি ইতিহাস ও সাহিত্য গবেষণা কেন্দ্রের প্রধান ছু ছিংশান।

তিনি বলেন, ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ প্লেনামে গৃহীত সুপারিশগুলো চীনা আধুনিকায়নের অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত ও গতিশীল করার নতুন প্রয়াস। সিনহুয়া প্রেসিডেন্ট ফু হুয়া বলেন, এ প্রতিবেদন প্লেনামের নির্দেশনামূলক ভাবনা ও কৌশলগত রূপরেখাকে গভীরভাবে ব্যাখ্যা করে চীনের উন্নয়ন যাত্রার ধারাবাহিকতায় নতুন গবেষণা অর্জনের প্রতিনিধিত্ব করে। সিম্পোজিয়ামে ১০০টিরও বেশি দেশের দুই শতাধিক অংশগ্রহণকারী মতবিনিময়ে অংশ নেন।

ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.