Wednesday, May 27, 2026
Live

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, জবাব দেবে ইরান

সিএমজি
বাংলা বিভাগ
1 min read
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, জবাব দেবে ইরান

গেল মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তি স্পষ্ট লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইরান। দক্ষিণ ইরানে মার্কিন সামরিক হামলার পর মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ তুলেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের চলমান কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যেই গত ৪৮ ঘণ্টায় হরমোজগান প্রদেশে সংঘটিত হামলা যুক্তরাষ্ট্রের ‘প্রতিশ্রুতি রক্ষায় অনীহা’ এবং ‘শত্রুতাপূর্ণ মনোভাবের’ প্রমাণ। তাদের দাবি, এ ঘটনা আবারও দেখিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের গভীর অবিশ্বাসের পেছনে যৌক্তিক কারণ রয়েছে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘আগ্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে এর সব ধরনের পরিণতির দায় ওয়াশিংটনকেই নিতে হবে বলে সতর্ক করা হয়েছে।

এর আগে সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করে, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস এলাকায় আত্মরক্ষার অংশ হিসেবে তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন পাতায় ব্যবহৃত নৌযানে হামলা চালায়। সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন, অভিযানে ইরানের ইসালামি বিপ্লাবী গার্ড বাহিনী- আইআরজিসি’র দুটি নৌযান ধ্বংস করা হয়েছে এবং একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আঘাত হানা হয়েছে।

লুৎফর/হাশিম

তথ্য ও সূত্র: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.