Wednesday, May 27, 2026
Live

চায়না মিডিয়া গ্রুপের ৭ম জাতীয় নিয়োগ প্রকল্প চালু

সিএমজি
বাংলা বিভাগ
2 min read
চায়না মিডিয়া গ্রুপের ৭ম জাতীয় নিয়োগ প্রকল্প চালু

চায়না মিডিয়া গ্রুপ–সিএমজি তাদের জাতীয় নিয়োগ প্রকল্পের ৭ম সংস্করণ চালু করেছে। মঙ্গলবার শুরু হওয়া এই উদ্যোগে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যম ব্যবহার করে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সংযোগ তৈরি করা হবে।

এই প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাকরির সুযোগ বাড়ানো এবং একটি সহজ ও সমন্বিত কর্মসংস্থান সেবা প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় স্নাতকসহ সাধারণ চাকরিপ্রার্থীরা অংশ নিতে পারবেন।

চাকরিপ্রার্থীরা সিএমজি মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের জীবনবৃত্তান্ত জমা দিতে এবং চাকরির জন্য আবেদন করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্থানীয় শাখা তাদের নিজস্ব নিয়োগ পরিকল্পনা ও প্রণোদনার ঘোষণা দেয়, যা দক্ষ কর্মী আকর্ষণে সহায়তা করবে।

এবারের নতুন সংযোজন হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা –এআই এজেন্ট ‘কুও পিন সিয়াও চি’, যা চাকরি খোঁজার দিকনির্দেশনা, তথ্য বিশ্লেষণ, প্রস্তুতি এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

এই প্রকল্পটি যৌথভাবে আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপসহ বিভিন্ন সরকারি সংস্থা, যেমন স্টেট কাউন্সিলের এসএএসএসি, শিক্ষা মন্ত্রণালয়, মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়, চীনের কমিউনিস্ট যুব লীগ, নারী ফেডারেশন, শিল্প ও বাণিজ্য ফেডারেশন এবং প্রবীণ সৈনিক বিষয়ক মন্ত্রণালয়।

২০২০ সালে শুরু হওয়ার পর থেকে এই প্রকল্পের মাধ্যমে ১ লাখ ৪০ হাজারের বেশি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে, ১ কোটি ৩০ লাখের বেশি চাকরির সুযোগ তৈরি হয়েছে এবং প্রায় ৮ কোটি ৮০ লাখ জীবনবৃত্তান্ত জমা পড়েছে। এ ছাড়া ৪ হাজারের বেশি নিয়োগ ইভেন্ট আয়োজন করা হয়েছে।

নাহার/হাশিম

তথ্য ও ছবি-সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.