জুন ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে কম্বোডিয়ার রাজা নরোদোম সিহামোনি এবং রানি নোরোদম মনিথ সিহানুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার বেইজিংয়ে চিকিৎসা পরীক্ষা ও বিশ্রামের জন্য অবস্থানরত রাজা ও রানির সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই এ সময় প্রেসিডেন্ট সি চিন পিং এবং তার স্ত্রী ফং লি ইয়ুয়ানের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন।
ওয়াং ই বলেন, এ বছর কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদোম সিহানুকের প্রথম চীন সফরের ৭০ বছর পূর্তি হচ্ছে। রাজা সিহামোনি তার পিতার চীন-কম্বোডিয়া বন্ধুত্বের উত্তরাধিকারকে এগিয়ে নিয়েছেন এবং প্রেসিডেন্ট সি’র গভীর বন্ধুত্ব গড়ে তুলেছেন।
দু’দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিক নির্দেশনায় চীন-কম্বোডিয়া সম্পর্ক নতুন যুগে টেকসই অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি গঠনের নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলেও জানান চীনের শীর্ষ এই কূটনীতিক। ওয়াং ই আরও জানান, বাস্তবমুখী সহযোগিতা গভীর করতে এবং দু’দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনতে আগ্রহী তারা।
লুৎফর/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া