Wednesday, June 10, 2026
Live

চীনের কুইচৌ প্রদেশে বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের কুইচৌ প্রদেশে বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন

বিশ্বের সর্বোচ্চ সেতু "হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ" যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশে অবস্থিত এই সেতু রোববার সকালে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।    

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, তিন বছরের নির্মাণকাজ শেষে চালু হওয়া এই সেতুটি গভীর ক্যানিয়ন অতিক্রমের সময় দুই ঘণ্টা থেকে কমিয়ে মাত্র দুই মিনিটে নিয়ে এসেছে। 

বেইপান নদীর ওপর নির্মিত এই সেতুটি নদী থেকে ৬২৫ মিটার উঁচুতে অবস্থিত, যা সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের প্রায় নয় গুণ উঁচু। ১ হাজার ৪২০ মিটার মূল স্প্যান নিয়ে এটি বিশ্বের দীর্ঘতম স্টিল ট্রাস গার্ডার সাসপেনশন ব্রিজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। 
মোট ২ হাজার ৮৯০ মিটার দীর্ঘ এই সেতুটি "পৃথিবীর ফাটল" নামে পরিচিত হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়নের দুই পাড়কে সংযুক্ত করেছে। এটি চীনের অবকাঠামো উন্নয়নের সর্বশেষ নিদর্শন। 

২০১৬ সালে চালু হওয়া বেইপান নদীর ওপর আরেকটি সেতু এতদিন বিশ্বের সর্বোচ্চ হিসেবে পরিচিত ছিল, যার উচ্চতা ছিল ৫৬৫.৪ মিটার। নতুন সেতুটি সেই রেকর্ড ভেঙে দিয়েছে।

প্রাদেশিক পরিবহন দপ্তরের প্রধান চাং ইয়িন জানান, “নতুন সেতুটি আঞ্চলিক সংযোগ বাড়াবে এবং চীনের উদ্ভাবনী ক্ষমতার প্রতীক হবে।” তিনি আরও বলেন, সেতুটির নির্মাণে ২১টি পেটেন্টসহ একাধিক প্রযুক্তিগত সাফল্য অর্জিত হয়েছে এবং এর কিছু উদ্ভাবন জাতীয় মানদণ্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্মাণকালে উপত্যকার ভৌগোলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবহার করা হয়েছে স্যাটেলাইট ন্যাভিগেশন, ড্রোন, স্মার্ট মনিটরিং সিস্টেম এবং অতিরিক্ত শক্তিশালী উপকরণ, যা উচ্চতায় মিলিমিটার-স্তরের নিখুঁত কাজ সম্ভব করেছে।
চীনের কুইচৌ প্রদেশে এরইমধ্যে ৩০ হাজারেরও বেশি সেতু নির্মিত হয়েছে, যার মধ্যে বিশ্বের তিনটি সর্বোচ্চ সেতু রয়েছে। 

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.