Wednesday, June 10, 2026
Live

সি-ট্রাম্প বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের দিক্‌-নির্দেশনা পাওয়া গেছে: বেইজিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
商务部就中美经贸磋商初步成果答记者问

গত ১৪ মে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলোচনায়, দু’দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের কৌশলগত দিক্‌-নির্দেশনা পাওয়া গেছে। গতকাল (শনিবার) বেইজিংয়ে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র, এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, পারস্পরিক সুবিধা ও জয়-জয় ফলাফলের জন্য চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সামনে এগিয়ে চলছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট সি চিন পিং। বস্তুত, দু’দেশের অর্থনীতি ও বাণিজ্য প্রতিনিধিদল ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক ফলাফল অর্জন করেছে, যা উভয় দেশের জনগণ, এমনকি বিশ্বের জন্য সুসংবাদ। কষ্টার্জিত এই ইতিবাচক পরিস্থিতি বজায় রাখতে দু’দেশের একসঙ্গে প্রচেষ্টা চালানো উচিত।

মুখপাত্র আরও জানান, গত ১৩ মে চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও বাণিজ্য প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্যবিষয়ক আলোচনা করে, দু’দেশের নেতৃবৃন্দের বৈঠকের জন্য প্রস্তুতি নেওয়ায় জন্য। এই আলোচনার প্রক্রিয়ায়, উভয় পক্ষ দু’দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ ঐকমত্যের ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান ও উভয় পক্ষের জন্য লাভজনক সহযোগিতার নীতি মেনে, পারস্পরিক উদ্বেগের অর্থনৈতিক ও বাণিজ্যিক সমস্যা সমাধান এবং বাস্তবসম্মত সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে খোলামেলা, গভীর ও গঠনমূলক মতবিনিময় করে। এরপরে উভয় পক্ষ কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছায়:

প্রথমত, উভয় পক্ষ পূর্বে আলোচনার ফলাফল বাস্তবায়ন করবে এবং সংশ্লিষ্ট শুল্ক ব্যবস্থার বিষয়ে ইতিবাচক ঐকমত্যে পৌঁছাবে;

দ্বিতীয়ত, দু’পক্ষ বাণিজ্য পরিষদ ও বিনিয়োগ পরিষদ প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়। বাণিজ্য পরিষদের মাধ্যমে উভয় পক্ষ সংশ্লিষ্ট পণ্যের শুল্ক হ্রাসের মতো বিষয়ে আলোচনা করবে;

তৃতীয়ত, উভয় পক্ষ কৃষিপণ্য-সম্পর্কিত অশুল্ক বাধা এবং বাজার প্রবেশাধিকার সংক্রান্ত সমস্যার সমাধান করবে। দুগ্ধজাত ও জলজ পণ্যের স্বয়ংক্রিয় আটক, যুক্তরাষ্ট্রে টবে লাগানো গাছের রপ্তানি, এবং শানতোংকে বার্ড ফ্লু-মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণার বিষয়ে চীনের দীর্ঘদিনের উদ্বেগ সমাধানে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে কাজ করবে। মার্কিন গরুর মাংসজাত পণ্যের নিবন্ধন, একাধিক স্টেটের চীনা হাঁসমুর্গি রপ্তানির বিষয়ে চীনও ইতিবাচকভাবে কাজ করবে;

চতুর্থত, নির্দিষ্ট আকারের পণ্যে পারস্পরিক শুল্ক কমাতে একমত হয় দু’পক্ষ, যা কৃষি-পণ্যসহ বিভিন্ন খাতে পণ্যের দ্বিমূখী বাণিজ্যকে প্রচারিত করে;

পঞ্চমত, দুই পক্ষ যুক্তরাষ্ট্র থেকে চীনের বিমান ক্রয় এবং চীনে বিমানের ইঞ্জিন ও যন্ত্রাংশ সরবরাহের বিষয়ে ঐকমত্য অর্জন করে, এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে সহযোগিতা চালাতে সম্মত হয়। (অনুপমা/আলিম/শিশির)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.