Tuesday, November 17, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

এপেক অঞ্চলে ডিজিটাল বাণিজ্য ও এআই খাতে ২৫টি সফলতা অর্জন চীনের

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
এপেক অঞ্চলে ডিজিটাল বাণিজ্য ও এআই খাতে ২৫টি সফলতা অর্জন চীনের

এপেক সদস্য দেশগুলোর সাথে মিলে চলতি বছর বাণিজ্য ডিজিটালাইজেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্রস-বর্ডার ই-কমার্সসহ বিভিন্ন খাতে ২৫টি সহযোগিতামূলক অর্জন উপহার দিয়েছে চীন। সোমবার দক্ষিণ চীনের শেনচেনে ৩৩তম এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ক বিভাগের মহাপরিচালক ছেন ছাও এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ছেন ছাও বলেন, বাণিজ্য ডিজিটালাইজেশনকে এগিয়ে নিতে সব পক্ষের সাথে সক্রিয়ভাবে কাজ করছে চীন। ইলেকট্রনিক বিল অব লেডিং, ডেটা স্ট্যান্ডার্ড এবং ক্রস-বর্ডার ই-কমার্সের মতো বিষয়গুলোতে ব্যবহারিক সহযোগিতা গভীর করছে এপেক অর্থনীতিগুলো।

আঞ্চলিক বাণিজ্যে প্রযুক্তিগত অগ্রগতির উদাহরণ দিয়ে তিনি জানান, ‘এশিয়া-প্যাসিফিক মডেল ই-পোর্ট নেটওয়ার্ক’ সদস্য দেশগুলোর মধ্যে একটি ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্য ডেটা একবার এন্ট্রি করেই একাধিক পক্ষের মধ্যে ব্যবহার করা যায়। এর ফলে কাস্টমস ডিক্লেয়েশন বা শুল্ক ঘোষণা খরচ ৬৬ শতাংশ কমে গেছে এবং সময় সাশ্রয় হয়েছে প্রায় ৫০ শতাংশ।

ডিজিটাল বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ওপর জোর দিয়ে ছেন ছাও বলেন, ডিজিটাল বাণিজ্যের বিকাশকে আরও ত্বরান্বিত করতে এআই বিষয়ে বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা ও মতবিনিময় আয়োজনে নেতৃত্ব দিয়েছে চীন।

আগামী বুধ ও বৃহস্পতিবার শেনচেনে ৩৩তম এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘যৌথ সমৃদ্ধির পথে একটি এশিয়া-প্যাসিফিক কমিউনিটি গড়ে তোলা’ প্রতিপাদ্যের এই সম্মেলনে উন্মুক্ততা, উদ্ভাবন এবং সহযোগিতা—এই তিনটি অগ্রাধিকার ক্ষেত্রের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.