Tuesday, November 17, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

এপেক অর্থনীতিগুলোর মধ্যে ৫০টি অর্জন

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
এপেক অর্থনীতিগুলোর মধ্যে ৫০টি অর্জন

নভেম্বর ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছর এপেক সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে প্রায় ৫০টি বাস্তবসম্মত ফলাফল অর্জিত হয়েছে বলে জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার দক্ষিণ চীনের শেনচেন শহরে এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য উপমন্ত্রী লি চেংকাং এ তথ্য জানান।

তিনি বলেন, আঞ্চলিক অর্থনৈতিক জোট, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কার্যক্রমে সহায়তা, ডিজিটাল সহযোগিতা এবং সবুজ অর্থনীতির বিকাশে এপেক দেশগুলোর সাথে কাজ করছে চীন। এছাড়া এশিয়া-প্যাসিফিক মুক্ত বাণিজ্য অঞ্চলের পরবর্তী ধাপের জন্য নীতিগত কাঠামো প্রস্তাব করেছে বেইজিং। চীনের প্রস্তাবিত 'এশিয়া-প্যাসিফিক মডেল ই-পোর্ট নেটওয়ার্ক' এখন ১৩টি অর্থনীতিতে বিস্তৃত হয়ে শুল্ক দক্ষতা বৃদ্ধি ও ব্যয় হ্রাসে ভূমিকা রাখছে।

সম্মেলনে অংশ নেওয়া চিলি প্যাসিফিক ফাউন্ডেশন, পাপুয়া নিউ গিনি এবং প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি ইনকর্পোরেটেডের প্রতিনিধিরা উন্মুক্ত বাজার, সংলাপ ও যৌথ উদ্ভাবনে চীনের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

১৮ ও ১৯ নভেম্বর শেনচেনে ৩৩তম এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।

রাসেল/জেনিফার

তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.