এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক)-এর ২১টি সদস্য অর্থনীতি এবং যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও সুইজারল্যান্ডসহ ১৩টি এপেক-বহির্ভূত দেশের দুই হাজারেরও বেশি রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিনিধি শেনচেনে সমবেত হন। গতকাল (সোমবার) আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে ২০২৬ এপেক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে অংশ নেন তারা।
এপেক নেতাদের বৈঠক সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে ২০২৬ এপেক ব্যবসায়িক শীর্ষ সম্মেলন ১৭ থেকে ১৮ নভেম্বর শেনচেনের ছিয়ানহাই আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘একসঙ্গে সমৃদ্ধি, পারস্পরিক লাভজনক ভবিষ্যৎ’।
চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) চেয়ারম্যান এবং ২০২৬ এপেক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনের চেয়ারম্যান রেন হোংবিন স্বাগত বক্তব্যে বলেন, তিনি আশা করেন, সব পক্ষ সংলাপ ও আলোচনার মাধ্যমে নতুন ধারণার বিকাশ ঘটাবে এবং ব্যাপক ঐকমত্য গড়ে তুলবে। পাশাপাশি, যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে সহযোগিতা জোরদার করবে এবং সমন্বয় বাড়াবে।
এর মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার অগ্রযাত্রায় চীনের গুরুত্বপূর্ণ অবদান যুক্ত হবে বলেও জানান তিনি।
সিএমজি