Sunday, November 8, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপ বিভিন্ন দেশে অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপ বিভিন্ন দেশে অনুষ্ঠিত

সাম্প্রতিক দিনগুলোতে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) উদ্যোগে ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপের বিভিন্ন পর্ব রাশিয়া, ঘানাসহ একাধিক দেশে অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া, সিএমজি-এর সিজিটিএন বুলগেরিয়া, স্পেন, মেক্সিকো ও লাওসসহ বিভিন্ন দেশে একাধিক আন্তর্জাতিক প্রচার ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে।

এসব অনুষ্ঠানে বিভিন্ন দেশের অতিথিরা ‘চীনের শাসনব্যবস্থার’ সফল অভিজ্ঞতা ও উন্নয়ন অর্জন নিয়ে গভীর আলোচনা করেন।

অংশগ্রহণকারীরা বলেন, বিশ্বজুড়ে ব্যাপক মনোযোগ পাওয়া চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন চীনা জাতির মহান পুনর্জাগরণের গুরুত্বপূর্ণ পর্যায়কে সামনে রেখে সার্বিক ও কঠোর দলীয় শাসন অব্যাহতভাবে এগিয়ে নেওয়ার জন্য একটি সুসংবদ্ধ পরিকল্পনা গ্রহণ করেছে।

তাঁদের মতে, এই অধিবেশনের অভিজ্ঞতা বিভিন্ন দেশের রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক দলের নিজস্ব গঠন ও উন্নয়নের ক্ষেত্রে চীনের জ্ঞান ও অভিজ্ঞতার অবদান রাখছে। একই সঙ্গে, উন্নয়নশীল দেশগুলোকে নিজেদের জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ খুঁজে পেতেও সহায়ক দৃষ্টান্ত দিচ্ছে।

তাঁরা আশা প্রকাশ করেন, এই অভিজ্ঞতা আরও বেশি দেশের উপকারে আসবে এবং মানবজাতির শান্তি ও উন্নয়নের প্রচেষ্টায় নতুন ইতিবাচক শক্তি সঞ্চার করবে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.