Sunday, November 8, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

‘সিআইআইই ব্লু বুক’-এর উন্নত সংস্করণ প্রকাশিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
‘সিআইআইই ব্লু বুক’-এর উন্নত সংস্করণ প্রকাশিত

শাংহাই একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস গত শুক্রবার 'শাংহাই উন্মুক্তকরণ ও উন্নয়ন প্রতিবেদন (২০২৬)’ প্রকাশ করেছে। এটি টানা ৭ বছর 'চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো (সিআইআইই) ডেভেলপমেন্ট রিসার্চ রিপোর্ট'-এর উপর ভিত্তি করে একটি উন্নত সংস্করণ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটিতে দেখানো হয়েছে যে, সিআইআইই বিশ্বের কাছে প্রাতিষ্ঠানিক উন্মুক্ত গণপণ্য সরবরাহের জন্য চীনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং এর ভূমিকা বাহ্যিক প্রদর্শনের একটি জানালা থেকে প্রাতিষ্ঠানিক উদ্ভাবন বহনকারী সমন্বিত প্ল্যাটফর্মে রূপান্তরিত ও উন্নীত হয়েছে।

ব্লু বুকে দেখায় যে, প্রথম আটটি সিআইআইইতে, ১৮০টিরও বেশি দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক সংস্থা ও ২৭ হাজারটিরও বেশি বিদেশি কোম্পানি প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল; মোট ৩৪৬১টি অত্যাধুনিক উদ্ভাবন প্রদর্শিত হয়েছে; মোট সম্ভাব্য চুক্তির পরিমাণ ৫৮০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, একটি শক্ত অর্থনৈতিক ও বাণিজ্য ভিত্তি স্থাপন করেছে। জাতীয় শীর্ষ পর্যায়ের পরিকল্পনায় সিআইআইই’র কৌশলগত গুরুত্ব আরও জোরদার হওয়ায় এবং ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’র সূচনার গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে সিআইআইই’র উন্নয়নের যুক্তি পরিবর্তিত হয়েছে।

ব্লু বুকে বলা হয়, বাহ্যিক অর্থনৈতিক ও বাণিজ্যিক পরিবেশের পরিবর্তন এবং অভ্যন্তরীণ উচ্চস্তরের উন্মুক্তকরণ কৌশলের চাহিদা যৌথভাবে সিআইআইই’র ধারাবাহিক উন্নয়ন ও সংস্কারকে চালিত করছে, যা কার্যকারিতার বড় লাফ এবং বহুমুখী প্রভাব অর্জন করেছে এবং স্বল্পমেয়াদি ট্র্যাফিককে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সুফলে রূপান্তর করেছে।

সিআইআইই এখনও বাণিজ্য সহজীকরণ ও উদারীকরণের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা অন্বেষণ চালিয়ে যাচ্ছে, যা ‘প্রদর্শনী পণ্য থেকে বিক্রয়যোগ্য পণ্যে রূপান্তরে’ সহায়তা করে। একইসঙ্গে, সিআইআইই’র সঙ্গে প্রতিষ্ঠিত নিয়মিত বিনিয়োগ সংযোগ সেবা, শিল্পনীতি সংযোগ চ্যানেল এবং সরবরাহ-ক্রয়-বিনিয়োগ প্ল্যাটফর্ম ‘প্রদর্শক থেকে বিনিয়োগকারীতে রূপান্তরে’ সহায়তা করছে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.