Sunday, November 8, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনে গোল্ডেন রুস্টার চলচ্চিত্র উৎসব শুরু, পুরস্কার ঘোষণা ১০ নভেম্বর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনে গোল্ডেন রুস্টার চলচ্চিত্র উৎসব শুরু, পুরস্কার ঘোষণা ১০ নভেম্বর

চীনের পূর্বাঞ্চলীয় ফুচিয়ান প্রদেশের সিয়ামেনে শুরু হয়েছে ২০২৬-এর ‘চায়না গোল্ডেন রুস্টার অ্যান্ড হান্ড্রেড ফ্লাওয়ার্স’ চলচ্চিত্র উৎসব। শুক্রবার সন্ধ্যায় জমকালো এ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানটি দুটি পর্বে সাজানো হয়েছে। এতে চীনা চলচ্চিত্রশিল্পের প্রাণবন্ত বিকাশ, সৃজনশীলতা এবং উদ্ভাবনী সক্ষমতার নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাণের নেপথ্যের মানুষের অবদানের কথা তুলে ধরেন জনপ্রিয় অভিনেতা হুয়াং সিয়াওমিং।

চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা ও ভাবনা প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘প্রতিটি চলচ্চিত্রের পেছনে এমন অনেক মানুষের কঠোর পরিশ্রম থাকে, যা পর্দায় কখনো দেখা যায় না। সবার সম্মিলিত প্রচেষ্টার কারণেই একটি ভালো গল্প দর্শকের কাছে পৌঁছাতে পারে।’

উৎসবকে ঘিরে এবার থাকছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে ৩৯তম গোল্ডেন রুস্টার অ্যাওয়ার্ডসের মনোনীতদের সম্মাননা অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান, গোল্ডেন রুস্টার চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্রবিষয়ক ফোরাম এবং চলচ্চিত্র উদ্যোক্তাদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল সম্মেলন।

এ ছাড়া দর্শকদের অংশগ্রহণে আয়োজন করা হবে ‘গোল্ডেন রুস্টার অ্যান্ড হান্ড্রেড ফ্লাওয়ার্স ফিল্ম লাইফ সিজন’।

উৎসবের অন্যতম আকর্ষণ ৩৯তম গোল্ডেন রুস্টার অ্যাওয়ার্ডস। আগামী ১০ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেদিনই ঘোষণা করা হবে এবারের বিজয়ীদের নাম।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.