Sunday, November 8, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

এপেক সম্মেলন সম্প্রচারে শেনচেনে প্রস্তুত সিএমজি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
এপেক সম্মেলন সম্প্রচারে শেনচেনে প্রস্তুত সিএমজি

চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের শেনচেনে আগামী ১৮ ও ১৯ নভেম্বর বসতে যাচ্ছে যাচ্ছে ৩৩তম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) অর্থনৈতিক নেতাদের সম্মেলন। গুরুত্বপূর্ণ এ সম্মেলন ঘিরে সম্প্রচারের প্রস্তুতি জোরেশোরে চালিয়ে যাচ্ছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)।

সম্প্রতি সম্মেলনের সম্প্রচার কার্যক্রমে নিয়োজিত ১০টিরও বেশি প্রযুক্তিগত সহায়তাকারী যান শেনচেনে পৌঁছেছে। এসব যানের মধ্যে রয়েছে ফোরকে আল্ট্রা-হাই-ডেফিনিশন (ইউএইচডি) সম্প্রচার ট্রাক, স্যাটেলাইট ট্রাক এবং অন্যান্য সহায়ক সম্প্রচার যান।

বিশেষ নকশা ও লাল রঙের কারণে ফোরকে ইউএইচডি সম্প্রচার ট্রাকগুলো স্থানীয়দের কাছে ‘চায়না রেড’ নামে পরিচিতি পেয়েছে। শেনচেনে পৌঁছানোর পর থেকেই এসব যান স্থানীয় বাসিন্দাদের আকর্ষণ করছে।

এ বিষয়ে সিএমজির ভিডিও সিস্টেম প্রকৌশলী ইয়ে লিয়াংসিয়ান বলেন, ‘আমাদের চায়না রেড সম্প্রচারযানের প্রতি শেনচেনের বাসিন্দাদের ভালোবাসায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আগামী দিনগুলোয় এপেক সম্মেলন সফল সম্প্রচার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।’

সম্মেলনের বহুমাত্রিক ও সর্বমাধ্যমভিত্তিক সংবাদ পরিবেশনা নিশ্চিত করতে শেনচেন ট্যালেন্ট পার্কে একটি বিশেষ উন্মুক্ত সরাসরি সম্প্রচার স্টুডিও স্থাপন করেছে সিএমজি।

‘সমৃদ্ধির জন্য একসঙ্গে এশিয়া-প্যাসিফিক কমিউনিটি গড়ে তোলা’—এ প্রতিপাদ্য সামনে রেখে সম্মেলনের প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে সিএমজির নিউজ চ্যানেল।

এ ছাড়া সিএমজির টেলিভিশন চ্যানেল, রেডিও এবং নতুন গণমাধ্যম প্ল্যাটফর্মগুলো থেকে সরাসরি সম্প্রচার ও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.