Saturday, November 14, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে নিরবচ্ছিন্ন সংলাপের আহ্বান ওয়াং ইর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে নিরবচ্ছিন্ন সংলাপের আহ্বান ওয়াং ইর

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে নিরবচ্ছিন্ন সংলাপ ও যোগাযোগ বজায় রাখার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

শুক্রবার বেইজিংয়ে ২০২৬ সালের চীন-যুক্তরাষ্ট্র রাজনৈতিক সংলাপে অংশ নেওয়া মার্কিন প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কমিশনের কার্যালয়ের পরিচালক ওয়াং ই বলেন, অভিন্ন লক্ষ্য নির্ধারণ, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি আরও সুদৃঢ় করতে দুই দেশের মধ্যে ধারাবাহিক যোগাযোগ প্রয়োজন। একই সঙ্গে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায়ও উভয় দেশকে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয়ের জন্য কল্যাণকর সহযোগিতার নীতি মেনে চলা। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে গঠনমূলক ও কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে যে অভিন্ন সমঝোতা হয়েছে, তা বাস্তব পদক্ষেপের মাধ্যমে কার্যকর করতে হবে। এ ক্ষেত্রে সম্মান, ন্যায্যতা ও পারস্পরিক স্বার্থের বিষয়গুলো গুরুত্ব দিতে হবে।

বৈঠকে মার্কিন প্রতিনিধিরা বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময়, বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের পারস্পরিক সফর—বন্ধুত্ব এবং আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা চীনের ‘পাঁচ বছরে এক লাখ তরুণ’ উদ্যোগের প্রশংসা করেন। এই উদ্যোগের আওতায় আগামী পাঁচ বছরে এক লাখ তরুণ মার্কিন নাগরিক শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের উদ্দেশ্যে চীন সফর করবেন।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.