Saturday, November 14, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

আন্তর্জাতিক পর্যায়ে চীনা ভাষা শিক্ষার সক্ষমতা বাড়ানোর আহ্বান চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
আন্তর্জাতিক পর্যায়ে চীনা ভাষা শিক্ষার সক্ষমতা বাড়ানোর আহ্বান চীনের

আন্তর্জাতিক পর্যায়ে চীনা ভাষা শিক্ষার সক্ষমতা বাড়ানো এবং বিশ্বজুড়ে মানসম্মত চীনা ভাষা শিক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার আহ্বান জানিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং।

শুক্রবার ২০২৬ সালের বিশ্ব চীনা ভাষা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

হান চেং বলেন, আন্তর্জাতিক পর্যায়ে চীনা ভাষা শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। চীনা ভাষার জন্মভূমি হিসেবে দেশটি সবসময় উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় এবং উভয় পক্ষের জন্য কল্যাণকর সহযোগিতার নীতি অনুসরণ করে আসছে। একই সঙ্গে আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষা কার্যক্রমে সহযোগিতা এগিয়ে নিচ্ছে বেইজিং।

এ সময় তিনি আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষার উন্নয়নে চারটি প্রস্তাব তুলে ধরেন।

প্রথমত, বিশ্বজুড়ে চীনা ভাষা শেখা এবং চীন সম্পর্কে জানার আগ্রহ বাড়ছে উল্লেখ করে সব পর্যায়ের শিক্ষার্থীর জন্য সমন্বিত ও ধারাবাহিক শিক্ষা সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান হান চেং।

দ্বিতীয়ত, বিভিন্ন দেশের নিজস্ব পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী স্থানীয়ভাবে চীনা ভাষা শিক্ষা কার্যক্রম গড়ে তুলতে সহায়তা, আন্তর্জাতিক চীনা ভাষার শিক্ষকদের যৌথ প্রশিক্ষণ বাড়ানো এবং শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময় উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

তৃতীয়ত, ভাষাকে সেতুবন্ধন হিসেবে ব্যবহার করে বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও গবেষণা বাড়ানো এবং সমতাভিত্তিক সংলাপ ও যোগাযোগের মাধ্যমে সভ্যতার সংরক্ষণ ও উদ্ভাবন অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি।

চতুর্থত, চীনা ভাষার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতাকে আরও কার্যকর করার লক্ষ্যে অর্থনীতি ও বাণিজ্য, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতার সঙ্গে চীনা ভাষা শিক্ষার আরও নিবিড় সংযোগ গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

হান চেং আরও বলেন, জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে চীনা ভাষার মর্যাদাকে কাজে লাগিয়ে উন্নয়ন ও শাসনব্যবস্থাসংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় বাড়ানো উচিত।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.