মেখং নদী অববাহিকার দেশগুলোর সঙ্গে পানিসম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশগত সুরক্ষা বিষয়ে সহযোগিতা আরও জোরদার করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আঞ্চলিক আন্তঃসীমান্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশগত বিভিন্ন সমস্যা নিয়ে করা এক প্রশ্নের জবাবে মাও নিং বলেন, চীন সরকার বরাবরই দেশটির কোম্পানিগুলোকে সামাজিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি পরিবেশ সুরক্ষার নির্দেশনা দিয়ে আসছে।
তিনি বলেন, পানিসম্পদ ও পরিবেশগত প্রতিবেশ সুরক্ষায় থাইল্যান্ডসহ মেখং অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে চীন প্রস্তুত।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি