Saturday, November 14, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

বিশ্ব ভূতাত্ত্বিক ঐতিহ্যের তালিকায় নতুন তিনটি স্থান নিয়ে সেরাদের তালিকায় চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
বিশ্ব ভূতাত্ত্বিক ঐতিহ্যের তালিকায় নতুন তিনটি স্থান নিয়ে সেরাদের তালিকায় চীন

বিশ্ব ভূতাত্ত্বিক ঐতিহ্যের তালিকায় নতুন করে চীনের আরও তিনটি স্থান যুক্ত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক ভূতাত্ত্বিক বিজ্ঞান ইউনিয়নের (আইইউজিএস) তালিকায় চীনের মোট স্থানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩টিতে। সংখ্যার ভিত্তিতে দেশটি এখন বিশ্বে সর্বাধিক ভূতাত্ত্বিক ঐতিহ্যবাহী স্থান থাকা দেশগুলোর অন্যতম। শনিবার এক ঘোষণায় এসব তথ্য জানানো হয়।

নতুন অন্তর্ভুক্ত স্থানগুলো হলো—দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং মিউনিসিপালিটির ইউনইয়াংয়ে মধ্য জুরাসিক যুগের ডাইনোসরের জীবাশ্ম অঞ্চল, সিছুয়ান প্রদেশের সিয়ানশুইহ্য ফল্ট এবং পূর্ব চীনের আনহুই প্রদেশের ট্রায়াসিক ডাবি অতি-উচ্চচাপ রূপান্তরিত শিলাবলয়।

আইইউজিএস জানিয়েছে, ইউনইয়াং অঞ্চলে সম্প্রতি মধ্য জুরাসিক যুগের ডাইনোসরের গুরুত্বপূর্ণ জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। এখানে ১৯টি পরিবার, ১২টি বর্গ এবং ছয়টি শ্রেণির জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে, যা ডাইনোসরের বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণে সহায়তা করবে। অঞ্চলটিতে ১১ প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে। পাশাপাশি এখানে বিশ্বের বৃহত্তম অক্ষত অবস্থায় থাকা জুরাসিক যুগের জীবাশ্ম প্রাচীরও রয়েছে।

অন্যদিকে, ছিংহাই-তিব্বত মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত সিয়ানশুইহ্য ফল্ট বিশ্বের অন্যতম সক্রিয় অভ্যন্তরীণ মহাদেশীয় চ্যুতি। সক্রিয় মহাদেশীয় ভূত্বকের বিকৃতি, চ্যুতি প্রক্রিয়া এবং ভূমিকম্পের ঝুঁকি নিয়ে গবেষণার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গবেষণাগার।

ডাবি পর্বতমালা অঞ্চলের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যও বিশেষ গুরুত্বপূর্ণ। আইইউজিএসের মতে, এটি পৃথিবীর বৃহত্তম, বিস্তৃত এবং সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত শিলাবলয়।

আইইউজিএসের আন্তর্জাতিক ভূতাত্ত্বিক ঐতিহ্য কমিশনের ভাইস চেয়ারম্যান এবং চায়না ইউনিভার্সিটি অব জিওসায়েন্সেসের অধ্যাপক চাং চিয়ানপিং বলেন, ভূতাত্ত্বিক ঐতিহ্যবাহী স্থানগুলো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এমন সব অঞ্চল, যেখানে পৃথিবীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও প্রক্রিয়ার নিদর্শন সংরক্ষিত রয়েছে।

২০২২ সাল থেকে কয়েক ধাপে এ তালিকা প্রকাশ করা হচ্ছে। প্রথম ধাপে চীনের সাতটি এবং দ্বিতীয় ধাপে আরও তিনটি স্থান তালিকাভুক্ত হয়।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.