Wednesday, November 18, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

শেনচেনে অনুষ্ঠিত হলো ‘পরস্পরের কথা শুনুন—সিএমজি সাংস্কৃতিক সন্ধ্যা’

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
শেনচেনে অনুষ্ঠিত হলো ‘পরস্পরের কথা শুনুন—সিএমজি সাংস্কৃতিক সন্ধ্যা’

নভেম্বর ১৮: চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) উদ্যোগে চালু হওয়া সংগীত বিনিময়ের ব্র্যান্ড ‘পরস্পরের কথা শুনুন—সিএমজি সাংস্কৃতিক সন্ধ্যা’ গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় শেনচেনে অনুষ্ঠিত হয়েছে।

মিউজিক স্যালনের আদলে মতবিনিময়ের জন্য চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের ১০ জন সংগীতশিল্পীকে আমন্ত্রণ জানানো হয় এ অনুষ্ঠানে।

এ ছাড়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১১টি দেশের মূলধারার গণমাধ্যমের ১৬ জন প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন সিএমজির পার্টি কমিটির সদস্য ও উপমহাপরিচালক ইয়ু চুন শেং এবং শেনচেন মিডিয়া গ্রুপের পার্টি কমিটির সম্পাদক ও প্রেসিডেন্ট শাং পোং ইং।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন কল্যাণের সমাজ’ গড়ে তোলার গুরুত্বপূর্ণ ধারণা সক্রিয়ভাবে বাস্তবায়ন করছে সিএমজি। একই সঙ্গে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নে গণমাধ্যমের শক্তিকে কাজে লাগাচ্ছে সংস্থাটি।

এপেক নেতাদের বৈঠক সপ্তাহ উপলক্ষে সিএমজি ধারাবাহিকভাবে বিভিন্ন গণমাধ্যমভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করছে। ‘পরস্পরের কথা শুনুন—সিএমজি সাংস্কৃতিক সন্ধ্যা’ ছিল তেমনই একটি আয়োজন, যেখানে শৈল্পিক নৈপুণ্যের পাশাপাশি মানবিক উষ্ণতারও প্রকাশ ঘটেছে।

সংগীতশিল্পী ও দর্শকরা একত্রিত হয়ে গান পরিবেশনা, বিষয়ভিত্তিক আলোচনা এবং সৃজনশীল মতবিনিময়ে অংশ নেন। এর মধ্য দিয়ে একই তারাভরা আকাশের নিচে বিভিন্ন দেশ ও অঞ্চলের মানুষের কণ্ঠস্বর একসূত্রে মিলিত হয়ে অনুরণিত হয়।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.