Wednesday, November 18, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

শেনচেনে আয়োজিত হলো ‘এপেক আর্থিক রাত’ গালা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
শেনচেনে আয়োজিত হলো ‘এপেক আর্থিক রাত’ গালা

নভেম্বর ১৮: চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) উদ্যোগে শেনচেনে ‘এপেক আর্থিক রাত’ গালা অনুষ্ঠিত হয়েছে গতকাল (মঙ্গলবার)। এতে উপস্থিত ছিলেন চীন ও বিদেশের বাণিজ্য ও শিল্প খাতের শতাধিক প্রতিনিধি ও অর্থনীতিবিদ। এপেকভুক্ত অর্থনৈতিক সত্তাগুলোর পারস্পরিক কল্যাণকর সহযোগিতার চর্চা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শিল্প খাতগুলোর সমন্বয়, সমন্বিত উদ্ভাবন, বাজার বিনিময় এবং স্থল ও সমুদ্রপথে পরিবহনের প্রাণবন্ত চালিকাশক্তি নিয়ে আলোচনা করেছেন তারা।

অভিনন্দনবার্তায় সিএমজির উপমহাপরিচালক ছি চু ছুয়ান বলেন, প্রশান্ত মহাসাগর এপেকের বিভিন্ন অর্থনৈতিক সত্তাকে ঘনিষ্ঠভাবে সংযুক্ত করেছে। চীন এ অঞ্চলের সহযোগিতার উৎস ও চালিকাশক্তি। এপেকের উন্মুক্ত সহযোগিতায় নথিভুক্তকরণ, সহায়তা ও নির্মাতার কাজ করছে সিএমজি। তাই সিএমজির মাধ্যমে এপেকের ‘বৈচিত্র্যের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক সুবিধা ও সহাবস্থান’-এর গল্প তুলে ধরা হবে। একই সঙ্গে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন কল্যাণের সমাজ গঠনে অবদান রাখা হবে বলেও জানান তিনি।

মার্কিন-চীন ব্যবসা পরিষদের প্রেসিডেন্ট শন স্টেইন বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের ক্ষেত্রে চীনের ব্যবসা-বাণিজ্যের গুরুত্ব অপরিসীম। মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য চীন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। এখানে তারা উদ্ভাবনী ধারণা অনুসন্ধান, সহযোগিতার অংশীদারত্ব গড়ে তোলা এবং নিজেদের সক্ষমতা বাড়ানোর সুযোগ পাচ্ছে।

তিনি আরও বলেন, মার্কিন-চীন ব্যবসা পরিষদ দুই দেশের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের সেতুবন্ধন হিসেবে কাজ করবে এবং এপেকের ‘আস্থার শৃঙ্খল’ গড়ে তুলে অভিন্ন অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে আশাবাদ বাড়াবে।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.