Monday, November 16, 2026
Live
বিশ্ব
Verified
৩ মিনিটে পড়া যাবে

শেনচেনে এপেক রাষ্ট্রদূত ও সিইওদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
শেনচেনে এপেক রাষ্ট্রদূত ও সিইওদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শেনচেনে ‘এপেক রাষ্ট্রদূত ও সিইওদের গোলটেবিল বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ নভেম্বর চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) অর্থবিষয়ক চ্যানেলের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‘উন্মুক্ত সুযোগ বিনিময় এবং পারস্পরিক সুবিধা ও উভয় পক্ষের জন্য লাভজনক ফলাফল অর্জন’—এই মূলভাবকে সামনে রেখে আয়োজিত বৈঠকের লক্ষ্য ছিল এপেকের সদস্য দেশ ও চীনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংলাপ ও মতবিনিময়ের একটি মঞ্চ তৈরি করা।

অনুষ্ঠানে বক্তব্য দেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং এবং চীন আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রেন হোং বিন।

শেন হাই সিয়োং বলেন, ‘প্রেসিডেন্ট সি চিন পিং উল্লেখ করেছেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আমাদের অভিন্ন আবাস এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস। চায়না মিডিয়া গ্রুপ শুধু এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার সাক্ষী ও লিপিবদ্ধকারীই নয়, বরং এর একজন অংশগ্রহণকারী ও অবদানকারীও।

তিনি আরও বলেন, “আমরা কার্যকরভাবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার গল্প তুলে ধরি। এপেকের সদস্য দেশগুলোতে ‘সি চিন পিংয়ের প্রিয় ধ্রুপদি উক্তি’, ‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক সংযোগ’ এবং ‘সি চিন পিংয়ের চিঠি’—এসব অনুষ্ঠানের আন্তর্জাতিক সংস্করণ প্রচার করি।”

পাশাপাশি, চায়না মিডিয়া গ্রুপের মানসম্মত অনুষ্ঠান নিয়ে এপেক প্রদর্শনীর আয়োজন এবং ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় উদ্ভাবন ও অগ্রগতি’ ও ‘এপেক সময়’-এর মতো বিশেষ অনুষ্ঠান প্রচার করার কথাও বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উদ্ভাবন ও উন্নয়নকে সমর্থন করি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, অতি উচ্চ সংজ্ঞার ভিডিও ও বৃহৎ তথ্যভান্ডারের মতো উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করি। ‘ব্র্যান্ড শক্তি কৌশল’ শীর্ষক যৌথ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বিশ্বজুড়ে বিপুলসংখ্যক চীনা ব্র্যান্ডের প্রচার করছি। এর ফলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদাররাও চীনের উন্নয়নের সুফল ভোগ করার সুযোগ পাচ্ছেন।

শেন হাই সিয়োং আরও বলেন,“এ ছাড়া, ‘পাহাড় ও সমুদ্রের সম্মিলিত আলো, সৌন্দর্য ও সম্প্রীতির আদান-প্রদান’ এবং ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’-এর মতো সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আয়োজনের মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক জোরদারে কাজ করছি।”

তিনি যোগ করেন, ‘আজকের এই গোলটেবিল বৈঠক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আস্থা ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও জোরদার করবে এবং এ অঞ্চলের মানুষের জন্য আরও বাস্তব সুফল বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন কল্যাণের সমাজ গঠন এবং যৌথ সমৃদ্ধি এগিয়ে নিতে চায়না মিডিয়া গ্রুপ নতুন ও আরও বড় অবদান রাখতে চায়। এ লক্ষ্যে আমরা বিভিন্ন মহলের বন্ধুদের কাছ থেকে শিখতে এবং তাদের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।’

রেন হোং বিন বলেন, এপেকের ‘চীন বর্ষ’ এখন ‘শেনচেন সময়ে’ প্রবেশ করেছে, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। চায়না মিডিয়া গ্রুপের এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে চীনে নিযুক্ত এপেকের সদস্য অর্থনীতিগুলোর রাষ্ট্রদূত এবং চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সফলভাবে একটি সংলাপের মঞ্চ তৈরি হয়েছে। এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনীতিগুলোর মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনায় নতুন ধারণা ও দৃষ্টিভঙ্গি যোগ করছে।

তিনি আরও বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমৃদ্ধি চীনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ভবিষ্যতে চীন আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদ (সিসিপিআইটি) চীনা প্রতিষ্ঠান ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারদের মধ্যে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী। এ অঞ্চলের ব্যবসায়িক সহযোগিতার বাস্তব উদ্যোগের সঙ্গে অভিন্ন কল্যাণের সমাজ গঠনের লক্ষ্যকে যুক্ত করা এবং চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নের নতুন সাফল্যকে কাজে লাগিয়ে এ অঞ্চলের ব্যবসায়িক সহযোগিতার জন্য নতুন সুযোগ সৃষ্টি করতেও পরিষদটি কাজ করবে।

বৈঠকে আরও বক্তব্য দেন চীনে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জাওহারি ওরাতমাঙ্গুন, চীনে নিযুক্ত পাপুয়া নিউগিনির রাষ্ট্রদূত থাডিউস কাম্বানে, চীনে নিযুক্ত পেরুর রাষ্ট্রদূত কার্লোস ভাসকেজ এবং পিং আন গ্রুপের চেয়ারম্যান মা মিং চে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চায়না মিডিয়া গ্রুপের উপমহাপরিচালক ছি চু ছুয়ান এবং শেনচেন পৌর কমিটির স্থায়ী কমিটির সদস্য ও প্রচার বিভাগের মন্ত্রী চাং লিং।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.