সম্প্রতি চিনান বিশ্ববিদ্যালয়ের ১২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠানো এক শুভেচ্ছাবার্তায়, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, ‘চিনান বিশ্ববিদ্যালয়ের ১২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের অভিনন্দন জানাই!’
তিনি বলেন, এই নতুন সূচনালগ্নে আশা করা যায় যে, চিনান বিশ্ববিদ্যালয় ‘নতুন যুগের জন্য চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র’ বিষয়ক চিন্তাধারাকে পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করবে, দেশপ্রেমিক ঐতিহ্যকে ধারণ করবে, এবং স্বতন্ত্র শিক্ষাগত বৈশিষ্ট্যকে সমুন্নত রাখবে।
চীনা সংস্কৃতিকে ধারণ ও প্রচার করা, চীন ও অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানকে উত্সাহিত করা, শিক্ষা ও শিক্ষাদানের গুণগত মান ক্রমাগত উন্নত করা, এবং প্রবাসী চীনাদের হৃদয় ও প্রচেষ্টাকে একত্রিত করতে ও চীনা ধাঁচের আধুনিকীকরণকে এগিয়ে নিয়ে যেতে নতুন অবদান রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সিএমজি