Monday, November 16, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও জনজীবন সুরক্ষায় চীনের আদালতের তৎপরতা বৃদ্ধি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও জনজীবন সুরক্ষায় চীনের আদালতের তৎপরতা বৃদ্ধি

জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনজীবনের মানোন্নয়নে বিচারিক সুরক্ষা আরও জোরদার করেছে চীনের আদালতগুলো। এর মাধ্যমে আইনের শাসনের অধীনে দেশটির ‘চীনা আধুনিকায়ন’ প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিচার বিভাগ। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলা হয়, ২০২৫ সালে চীনের আদালতগুলো গুরুতর সহিংস অপরাধের ৪৬ হাজার এবং টেলিকম ও অনলাইন প্রতারণার ৪১ হাজার মামলা নিষ্পত্তি করেছে। এ ছাড়া গত পাঁচ বছরে সাইবার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অপরাধের ৯ হাজার ৩২৬টি মামলার রায় দেওয়া হয়েছে।

এদিকে, আদালতে মামলা-মোকদ্দমার জট কমাতে প্রাথমিক পর্যায়েই বিরোধ প্রতিরোধ ও নিষ্পত্তির উদ্যোগ আরও জোরদার করা হয়েছে। তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর আগেই মধ্যস্থতার মাধ্যমে ৪৮ লাখ ৬০ হাজারেরও বেশি বিরোধ সফলভাবে নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।

তৃণমূল পর্যায়ে বিচারিক সেবা সহজলভ্য করতে দেশজুড়ে সব কাউন্টি-পর্যায়ের সমন্বিত সামাজিক শাসনকেন্দ্রে প্রাথমিক স্তরের আদালতগুলোর কার্যক্রম প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রাথমিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির এই কার্যকর ব্যবস্থা সামাজিক শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বিচার ব্যবস্থার ওপর চাপ কমাতে বড় ভূমিকা রাখছে।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.