Thursday, November 19, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

৩৩তম এপেক অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলনে সভাপতিত্ব করলেন সি চিন পিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
৩৩তম এপেক অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলনে সভাপতিত্ব করলেন সি চিন পিং

নভেম্বর ১৯: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (বৃহস্পতিবার) শেনচেনের আন্তর্জাতিক যোগাযোগকেন্দ্রে, ৩৩তম এপেক অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে তিনি ‘এশিয়া-প্যাসিফিক অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা এবং অঞ্চলটির একটি নতুন অধ্যায় রচনা’ শীর্ষক ভাষণ দেন।

ভাষণে সি বলেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দ্রুত অর্থনৈতিক উন্নয়নের এক বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেছে। নতুন সুযোগ ও চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে, এশিয়া-প্যাসিফিক সহযোগিতাকে নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে; যৌথভাবে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে; উন্মুক্তকরণ ও সংযোগ ত্বরান্বিত করে, অর্থনীতির একীকরণের প্রক্রিয়া উন্নত করতে হবে; উদ্ভাবন বজায় রাখতে এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত যোগাযোগ ও সহযোগিতাকে উত্সাহ দিতে হবে। আর এ সবের লক্ষ্য হবে, একটি উন্মুক্ত, ন্যায্য, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা।

সি জোর দিয়ে বলেন, চীন বিভিন্ন পক্ষের সাথে যৌথভাবে, এশিয়া-প্যাসিফিক অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যেতে ইচ্ছুক।

ভাষণে সি চিন পিং এশিয়া-প্যাসিফিক সহযোগিতা সমর্থনের নতুন ব্যবস্থা ঘোষণা করে বলেন, চীন এপেক-এর মধ্যে বাস্তব সহযোগিতা বাস্তবায়নের জন্য, ২০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে; নীতি গবেষণা ও বিনিময় পরিচালনা ও বুদ্ধিবৃত্তিক সহায়তা প্রদানের জন্য, শেনচেনে এশিয়া-প্যাসিফিক কমিউনিটি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করবে; এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উদ্ভাবন ও সবুজ প্রবৃদ্ধিতে সহায়তা করার জন্য, ডিজিটাল প্রযুক্তি, আন্তঃসীমান্ত তথ্য প্রবাহ, পরিচ্ছন্ন শক্তি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের উন্নয়নের মতো ক্ষেত্রে সহযোগী প্রতিষ্ঠান স্থাপন করবে।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা, এপেক চীনা বর্ষের সাফল্যের প্রশংসা করেন। তাঁরা সহযোগিতা চালিয়ে, যৌথভাবে চ্যালেঞ্জ ও ঝুঁকি মোকাবিলা করা এবং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অবদান রাখার কথা ঘোষণা করেন।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের জন্য এপেক নেতাদের ঘোষণাপত্র গৃহীত হয়; এশিয়া-প্যাসিফিক অভিন্ন কল্যাণের সমাজ গঠনের জন্য ‘শেনচেন ভিশন’ প্রস্তাব করা হয়; এবং বাণিজ্য, সংযোগ ও উদ্ভাবন ক্ষেত্রে তিনটি ফলাফল-সংক্রান্ত নথি পেশ করা হয়।

পরবর্তী আয়োজক-দেশের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে সম্মেলন শেষ হয়। ২০২৭ সালের এপেক শীর্ষসম্মেলনের আয়োজক ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম, আগামী বছরের সম্মেলনে অংশগ্রহণ করতে, এপেকের নেতৃবৃন্দকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান। (ছাই/আলিম/প্রেমা)

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.