Wednesday, November 18, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

৬জি উদ্ভাবনে আট অঞ্চলকে পরীক্ষামূলক কর্মসূচিতে অনুমোদন চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
৬জি উদ্ভাবনে আট অঞ্চলকে পরীক্ষামূলক কর্মসূচিতে অনুমোদন চীনের

৬জি প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়নে মন্ত্রণালয় ও প্রাদেশিক পর্যায়ের যৌথ সহযোগিতাভিত্তিক পাইলট কর্মসূচিতে অংশ নিতে আটটি অঞ্চলকে অনুমোদন দিয়েছে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, অঞ্চলগুলো হলো—বেইজিং, হ্যপেই, শাংহাই, চিয়াংসু, চেচিয়াং, আনহুই, হুবেই ও কুয়াংতোং।

কর্মসূচিটির লক্ষ্য হলো আঞ্চলিক সম্পদ একত্র করা এবং ৬জি প্রযুক্তিগত উদ্ভাবন, শিল্পের বিকাশ ও ব্যবহারিক প্রয়োগ এগিয়ে নিতে কেন্দ্রীয় ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জোরদার করা। নতুন ধরনের টার্মিনাল, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, অপারেটিং সিস্টেম এবং স্যাটেলাইট ইন্টারনেট হবে এর প্রধান কাজের ক্ষেত্র।

এ ছাড়া ইমার্সিভ যোগাযোগ, শিল্প উৎপাদন, এমবডিড ইন্টেলিজেন্স, স্বল্প-উচ্চতার অর্থনীতি এবং স্মার্ট সামুদ্রিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ৬জি প্রযুক্তির সম্ভাব্য প্রয়োগ নিয়ে অঞ্চলগুলো কাজ করবে।

মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষামূলক কর্মসূচিতে অংশ নেওয়া অঞ্চলগুলোকে দিকনির্দেশনা দিতে এবং তাদের কাজের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে। এর মাধ্যমে ৬জি উদ্ভাবন ও উন্নয়ন এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন মানসম্মত উৎপাদনশীল শক্তির বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্য রয়েছে।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.