Thursday, November 26, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

চীনের উন্মুক্তকরণ ও উদ্ভাবন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নয়নের সুযোগ সৃষ্টি করছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনের উন্মুক্তকরণ ও উদ্ভাবন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নয়নের সুযোগ সৃষ্টি করছে

চীনের উন্মুক্তকরণ কার্যক্রম আরও গভীরে নেওয়া এবং উদ্ভাবন, উন্নত উৎপাদন ও সবুজ প্রযুক্তির ওপর গুরুত্ব বাড়ানোর ফলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন উন্নয়নের সুযোগ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

চীনা ডাচ ব্যাংকের প্রধান কান্ট্রি কর্মকর্তা রোজ চু বলেন, ‘আঞ্চলিক বাজারগুলোর মধ্যে একীভূতকরণ বাড়ার সঙ্গে সঙ্গে এসব সুযোগ ক্রমেই উভয়মুখী হচ্ছে।‘

তিনি বলেন, ‘বহুজাতিক কোম্পানিগুলোর কাছে চীন এখনো একটি গুরুত্বপূর্ণ বাজার, উদ্ভাবনের কেন্দ্র এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার অংশ। চীনের সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য (এপেক) অর্থনীতি, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সংযোগকারী গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধি করিডরগুলোতে আমরা বিশেষ সম্ভাবনা দেখছি।‘

সিবিআরই চায়নার প্রেসিডেন্ট অ্যালান লি বলেন, ‘বহুজাতিক কোম্পানিগুলো এখন আর কম খরচের পেছনে ছুটছে না।‘

যুক্তরাষ্ট্র-ভিত্তিক বাণিজ্যিক আবাসন সেবা ও বিনিয়োগ প্রতিষ্ঠান সিপিআরই’র তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে চীনের প্রধান শহরগুলোতে বিদেশি কোম্পানিগুলোর নতুন অফিস ভাড়া নেওয়ার পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে। ২০২২ সালের পর এটিই ছিল সর্বোচ্চ প্রবৃদ্ধি। এ ক্ষেত্রে আর্থিক ও পেশাদার সেবাখাতের কোম্পানিগুলোর চাহিদা ৩১ শতাংশ এবং ভোক্তা খাতের কোম্পানিগুলোর চাহিদা ৩৪ শতাংশ বেড়েছে।

হেনকেল এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট হেনড্রিক কোহলেইখ বলেন, ‘চীনের শক্তিশালী শিল্পব্যবস্থা এবং বহুমুখী প্রয়োগের ক্ষেত্র বড় পরিসরে পরীক্ষা-নিরীক্ষা ও প্রযুক্তি গ্রহণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করে।‘

তিনি বলেন, ‘বৈদ্যুতিক যানবাহন, কৃত্রিম বুদ্ধিমত্তা, মানবসদৃশ রোবট এবং ডেটা সেন্টারের মতো দ্রুত সম্প্রসারণশীল খাতগুলোতে এমন নতুন উপকরণ ও শিল্পপ্রক্রিয়ার চাহিদা তৈরি হচ্ছে, যা কর্মক্ষমতা, দক্ষতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে।‘

নিউজিল্যান্ডের কৃষকদের মালিকানাধীন দুগ্ধ সমবায় প্রতিষ্ঠান ফোনটেরা এ ধরনের শিল্প-সংযোগ কীভাবে স্বল্প-কার্বন অর্থনীতিতে উত্তরণে সহায়তা করতে পারে, তার একটি উদাহরণ।

ফোনটেরা চায়নার প্রধান নির্বাহী কর্মকর্তা থে-হান ছৌ বলেন, ‘নিউজিল্যান্ডে ফোন্টেরার ইডেনডেল স্থাপনায় চীনে তৈরি একটি বৈদ্যুতিক বয়লার স্থাপন করা হয়েছে। এটি কয়লাচালিত সরঞ্জামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে এবং দুধ প্রক্রিয়াজাতকরণে কার্বন নিঃসরণ কমাচ্ছে।‘

তিনি বলেন, ‘এই প্রকল্প দেখিয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পারস্পরিক পরিপূরক সক্ষমতাকে কাজে লাগিয়ে কীভাবে নির্ভরযোগ্য ও দক্ষ উৎপাদন বজায় রাখার পাশাপাশি স্বল্প-কার্বন অর্থনীতিতে উত্তরণ ত্বরান্বিত করা সম্ভব।‘

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.