Thursday, November 26, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

সংরক্ষণবাদ নয়, উন্মুক্ত সহযোগিতাই সমাধান: ইইউকে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
সংরক্ষণবাদ নয়, উন্মুক্ত সহযোগিতাই সমাধান: ইইউকে চীন

হাইব্রিড গাড়ি আমদানিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাময়িক সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগের জবাবে নিজেদের শিল্পের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার ঘোষণা দিয়েছে চীন। এ বিষয়ে প্রয়োজন হলে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার আশ্রয় নেওয়া এবং বাণিজ্যিক ক্ষতিপূরণ চাওয়ার অধিকারও সংরক্ষণ করবে দেশটি।

মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা জানান। তিনি বলেন, গত ৩০ অক্টোবর আমদানি করা হাইব্রিড গাড়ির বিষয়ে তদন্ত শুরু করে ইইউ। এক মাসেরও কম সময়ের মধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে আগামী পহেলা ডিসেম্বর থেকে সাময়িক সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

চীন ইইউ’র পরবর্তী তদন্তের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে জানান ওই মুখপাত্র। তিনি আরও বলেন, দুই পক্ষের মধ্যে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে আলোচনা করে হাইব্রিড গাড়ি বাণিজ্য নিয়ে একটি বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ সমঝোতা হয়েছিল। চীন আশা করে, ইইউ সেই সমঝোতা ও বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে বৈষম্যহীন, ন্যায়সংগত ও নিরপেক্ষভাবে তদন্ত পরিচালনা করবে।

চীনা মুখপাত্র আরও বলেন, সংরক্ষণবাদ কোনো সমাধান নয় বরং উন্মুক্ত সহযোগিতাই সঠিক পথ। দুই পক্ষের গাড়িশিল্পের মধ্যে সহযোগিতা বাড়ানো উভয়ের স্বার্থে গুরুত্বপূর্ণ। এজন্য বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছে চীন।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.