Thursday, November 26, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

চীনে পরিত্যক্ত রাসায়নিক অস্ত্র ধ্বংসে জাপানকে তাগিদ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনে পরিত্যক্ত রাসায়নিক অস্ত্র ধ্বংসে জাপানকে তাগিদ

চীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ফেলে যাওয়া রাসায়নিক অস্ত্র দ্রুত ধ্বংস করার আহ্বান জানিয়েছে বেইজিং। এ বিষয়ে জাপানের দেওয়া প্রতিশ্রুতি ও আন্তর্জাতিক দায়িত্ব যথাযথভাবে পালনের তাগিদ দিয়েছে দেশটি। বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সনদের (সিডব্লিউসি) সদস্য রাষ্ট্রগুলোর সম্মেলনের ৩১তম অধিবেশনে এ আহ্বান জানায় চীনা প্রতিনিধিদল।

এ উপলক্ষে ‘চীনে জাপানের পরিত্যক্ত রাসায়নিক অস্ত্র ধ্বংসের বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে চীন। এতে ৪০টির বেশি দেশের শতাধিক প্রতিনিধি অংশ নেন।

চীনা প্রতিনিধিদল জানায়, এসব অস্ত্র ধ্বংসের জন্য নির্ধারিত সময়সীমা জাপান চারবার উপেক্ষা করেছে। ২০২২ সালে নেওয়া সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে অস্ত্রগুলো ধ্বংস করার কথা। তবে বর্তমান অগ্রগতিতে পঞ্চমবারের মতো সময়সীমা মিস করার আশঙ্কা রয়েছে।

চীনের পক্ষ থেকে আরও জানানো হয়, ২০২৫ সালের তুলনায় চলতি বছর এ কাজে জাপানের বাজেট ২২ শতাংশ কমেছে। অথচ দেশটির প্রতিরক্ষা বাজেট বেড়েছে।

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি শেন পো বলেন, ‘জাপানকে অস্ত্র ধ্বংসের কাজে জনবল, প্রযুক্তি ও অর্থায়ন বাড়াতে হবে। পাশাপাশি অস্ত্রের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিতে হবে এবং দূষিত মাটি ও পানি পরিষ্কারের দায়িত্ব নিতে হবে।

রাশিয়ার প্রতিনিধিও বলেন, এসব অস্ত্র ধ্বংস করা জাপানের আইনি ও নৈতিক দায়িত্ব। এদিকে, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার মহাপরিচালক সাবরিনা দালাফিওর বলেন, ‘বিশ্ব থেকে রাসায়নিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের লক্ষ্যে এ কাজ শেষ করা জরুরি।‘

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.