Thursday, November 26, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

শেনচেনে ২৮তম হাই-টেক মেলা শুরু, ৫ সহস্রাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
শেনচেনে ২৮তম হাই-টেক মেলা শুরু, ৫ সহস্রাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ

চীনের শেনচেন আন্তর্জাতিক কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আজ (বৃহস্পতিবার) শুরু হয়েছে ২৮তম চীন আন্তর্জাতিক হাই-টেক মেলা। এবারের মেলার প্রতিপাদ্য ‘উদ্ভাবনে পরিবর্তন আনে, সহযোগিতা বিশ্বকে সংযুক্ত করে’। তিন দিনব্যাপী এ মেলায় পাঁচ হাজারের বেশি প্রতিষ্ঠান ও সংস্থা অংশগ্রহণ করেছে। এতে প্রায় পাঁচ লাখ পেশাদার দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

এবারের মেলায় জাতীয় গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম, কম্পিউটিং সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভোক্তা ইলেকট্রনিকসসহ মোট ২২টি প্রদর্শনী এলাকা রয়েছে। মেলার মোট প্রদর্শনী এলাকার আয়তন চার লাখ বর্গমিটার।

মেলার পাশাপাশি চীন হাই-টেক ফোরাম, ২০২৬ শেনচেন প্রযুক্তি বিনিয়োগ সম্মেলন, ক্রেতা-বিক্রেতা সংযোগ সভা, রোড শো এবং নতুন পণ্যের প্রথম প্রদর্শনীসহ দুই শতাধিক কার্যক্রম আয়োজন করা হবে।

এ ছাড়া রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরসহ ২০টির বেশি দেশের প্রতিনিধিদল মেলায় অংশ নিয়েছে।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.