Thursday, November 26, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

মহাকাশে ডেটা সেন্টার নির্মাণে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট স্থাপনের অনুমোদন যুক্তরাষ্ট্রের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
মহাকাশে ডেটা সেন্টার নির্মাণে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট স্থাপনের অনুমোদন যুক্তরাষ্ট্রের

নভেম্বর ২৬: মহাকাশে ডেটা সেন্টার নির্মাণের জন্য ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সকে সর্বোচ্চ ১০ লাখ স্যাটেলাইটের একটি নক্ষত্রপুঞ্জ স্থাপনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। গতকাল (বুধবার) সংস্থাটি এ ঘোষণা করে। মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের জন্য স্যাটেলাইট নক্ষত্রপুঞ্জ প্রকল্পে যুক্তরাষ্ট্রের দেওয়া এটিই প্রথম অনুমোদন।

পৃথিবীতে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে স্পেসএক্স এর আগে সর্বোচ্চ ১০ লাখ ‘কক্ষপথীয় কম্পিউটিং মডিউল’ স্থাপনের আবেদন করেছিল। এফসিসি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কম্পিউটিং সক্ষমতার দ্রুত ক্রমবর্ধমান চাহিদা পূরণে স্পেসএক্সের ‘স্টারমাইন্ড’ স্যাটেলাইট নক্ষত্রপুঞ্জ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

এফসিসির নির্দেশনা অনুযায়ী, স্পেসএক্সকে ২০৩৩ সালের ২৫ নভেম্বরের মধ্যে অন্তত একটি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করতে হবে। ২০৩৫ সালের ২৫ নভেম্বরের মধ্যে অনুমোদিত সর্বোচ্চ সংখ্যার ১০ শতাংশ, অর্থাৎ ১ লাখ স্যাটেলাইট স্থাপন সম্পন্ন করতে হবে। ২০৩৮ সালের ২৫ নভেম্বরের মধ্যে মোট স্যাটেলাইটের অর্ধেক এবং ২০৪০ সালের ২৫ নভেম্বরের মধ্যে পুরো নক্ষত্রপুঞ্জের স্থাপনকাজ শেষ করতে হবে।

ডেটা সেন্টার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো, যার পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়। স্পেসএক্স জানিয়েছে, মহাকাশে এ ধরনের স্যাটেলাইট প্রায় নিরবচ্ছিন্নভাবে সৌরশক্তি ব্যবহার করতে পারবে। এর ফলে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর পাশাপাশি ভূপৃষ্ঠে স্থাপিত ডেটা সেন্টারগুলোর কারণে সৃষ্ট পরিবেশগত চাপ কমানো সম্ভব হবে।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.