Thursday, November 26, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

২০৩০ সালের মধ্যে সেবা বাণিজ্য সম্প্রসারণে চীনের ২৫টি কর্মপরিকল্পনা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
২০৩০ সালের মধ্যে সেবা বাণিজ্য সম্প্রসারণে চীনের ২৫টি কর্মপরিকল্পনা

নভেম্বর ২৬: ২০৩০ সালের মধ্যে সেবা বাণিজ্যের পরিধি ক্রমাগত সম্প্রসারণ এবং ‘চীনা সেবা’ খাতের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে চীন। এ লক্ষ্যে চীনের বাণিজ্য মন্ত্রণালয়সহ আটটি বিভাগ যৌথভাবে ‘সেবা বাণিজ্য উন্নয়নের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা’ প্রকাশ করেছে। আজ (বৃহস্পতিবার) প্রকাশিত এ পরিকল্পনায় সেবা বাণিজ্য প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি গড়ে তুলতে সাতটি খাতে ২৫টি মৌলিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনায় প্রথমবারের মতো উৎপাদনসংশ্লিষ্ট ও ভোক্তামুখী সেবা— এই দুই দৃষ্টিকোণ থেকে উন্নয়নের দিকনির্দেশনা নির্ধারণ করা হয়েছে। এতে ‘উৎপাদন প্লাস সেবা’ খাতের সমন্বিত প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভ্রমণসেবা, সংস্কৃতি ও চীনের ঐতিহ্যবাহী সেবাসহ বিভিন্ন ভোক্তামুখী সেবা রপ্তানিতে নতুন প্রতিযোগিতামূলক সুবিধা গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে।

রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি গবেষণা, উন্নয়ন ও নকশা এবং সম্পদ পুনর্ব্যবহারের মতো উৎপাদনসংশ্লিষ্ট সেবা আমদানি বাড়ানোর দিকনির্দেশনাও দেওয়া হয়েছে পরিকল্পনায়।

একই সঙ্গে স্বাস্থ্যসেবা, সাংস্কৃতিক পরিবেশনা ও ক্রীড়া অনুষ্ঠানসহ আরও উচ্চমানের ভোক্তামুখী সেবা আমদানিতে উৎসাহিত করা হয়েছে।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.