Thursday, November 26, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

চীন-লাওস রেলপথে পর্যটকের ঢল, ইয়ুননানে ১২০০ বিদেশি পর্যটকের বৃহত্তম দল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীন-লাওস রেলপথে পর্যটকের ঢল, ইয়ুননানে ১২০০ বিদেশি পর্যটকের বৃহত্তম দল

চীন-লাওস রেলপথ চালুর পর সবচেয়ে বড় বিদেশি পর্যটক দলকে স্বাগত জানিয়েছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়ুননান প্রদেশ। দক্ষিণ-পূর্ব এশিয়ার চারটি দেশের ১ হাজার ২০০ জনেরও বেশি পর্যটক মোহান রেলবন্দর দিয়ে চীনে প্রবেশ করেছেন। ২০২৩ সালে এ রেলপথে আন্তসীমান্ত যাত্রী পরিবহন শুরু হওয়ার পর এটিই সবচেয়ে বড় বিদেশি পর্যটক দল।

পর্যটক দলটিতে রয়েছেন আসিয়ানভুক্ত চার দেশ—থাইল্যান্ড, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়ার নাগরিকরা। গত বৃহস্পতিবার যাত্রা শুরু করা দলটি কয়েক দিন ধরে ইউনানের মনোরম সিশুয়াংবান্না অঞ্চল ঘুরে দেখবেন। ভ্রমণ শেষে একই রেলপথে মোহান বন্দরে ফিরে চীন ছাড়বেন তাঁরা।

ভ্রমণের অভিজ্ঞতায় সন্তুষ্ট পর্যটকদের অনেকেই ভবিষ্যতে পরিবার ও বন্ধুদের নিয়ে আবারও এ অঞ্চলে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

থাইল্যান্ডের এক পর্যটক বলেন, চীনের সিশুয়াংবান্না ভ্রমণে এখানকার খাবার তাঁর খুব ভালো লেগেছে। ভবিষ্যতে মা-বাবা, সন্তান ও বন্ধুদের নিয়ে আবারও এখানে আসতে চান তিনি।

থাইল্যান্ডের একটি পর্যটন প্রতিষ্ঠানের প্রধান চৌ ছুহাও বলেন, দলের অনেকেই আগে কখনো সিশুয়াংবান্নায় আসেননি। ট্রেনে করে এ অঞ্চল ভ্রমণের আগ্রহ থেকেই মূলত তাদের এ যাত্রা।

২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ইয়ুননানের সিশুয়াংবান্না ভ্রমণকারী আসিয়ানভুক্ত দেশগুলোর পর্যটক দলগুলোর জন্য ভিসামুক্ত নীতি চালু করে চীন। এরপর থেকে এ অঞ্চলে পর্যটকের সংখ্যা বাড়ছে।

মোহান সীমান্ত পরিদর্শন স্টেশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সোমবার পর্যন্ত এ রেলবন্দর দিয়ে যাতায়াত করেছেন ৩ লাখ ১০ হাজারেরও বেশি যাত্রী। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৭ শতাংশের বেশি।

১ হাজার ৩৫ কিলোমিটার দীর্ঘ চীন-লাওস রেলপথটি ইয়ুননান প্রদেশের রাজধানী খুনমিংয়ের সঙ্গে লাওসের রাজধানী ভিয়েনতিয়েনকে যুক্ত করেছে।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.