Thursday, November 26, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

শেনচৌ-২৪ মিশন পাকিস্তানের তরুণদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করবে: আহসান ইকবাল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
শেনচৌ-২৪ মিশন পাকিস্তানের তরুণদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করবে: আহসান ইকবাল

চীনের শেনচৌ-২৪ মহাকাশ মিশন পাকিস্তানের আরও বেশি তরুণকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পড়াশোনায় উৎসাহিত করবে বলে জানিয়েছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী আহসান ইকবাল। একইসঙ্গে মহাকাশ অনুসন্ধানে দুই দেশের সহযোগিতা আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার বেইজিং সময় সকাল ৮টা ১৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটালাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে শেনচৌ-২৪ মনুষ্যবাহী মহাকাশযান উৎক্ষেপণ করা হয়।

এই মিশনের নভোচারী দলে রয়েছেন কমান্ডার থাং হোংপো, ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইয়ি এবং পাকিস্তানের পে-লোড বিশেষজ্ঞ মুহাম্মদ জিশান আলী। চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসে এই প্রথম চীনা ও বিদেশি নভোচারীদের নিয়ে যৌথ মহাকাশযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

নভোযানটির উৎক্ষেপণ উপলক্ষে চিউছুয়ান স্যাটেলাইন উৎক্ষেপণকেন্দ্রে পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক-সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আহসান ইকবাল এই মিশনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আকাশের উচ্চতায় পৌঁছাবে।‘

তিনি বলেন, ‘চীন ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকীতে একজন পাকিস্তানি নভোচারীকে তার চীনা ভাইদের সঙ্গে যৌথ মহাকাশ মিশনে অংশ নিতে দেখার চেয়ে ভালো মুহূর্ত ও উপহার আর হতে পারে না। আমরা চীনের নেতৃত্ব, বিশেষ করে প্রেসিডেন্ট সি চিন পিং, চীনের মহাকাশ সংস্থা এবং এই প্রকল্পে কাজ করা ও আমাদের নভোচারীকে সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া সব বিজ্ঞানী ও প্রকৌশলীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।‘

মন্ত্রী আরও বলেন, ‘মহাকাশখাতে সহযোগিতা দুই দেশের শিল্পোন্নয়ন ও প্রযুক্তিগত সহযোগিতাকে এগিয়ে নেবে।‘

তিনি বলেন, ‘উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন শিল্প বিপ্লব ৪.০ এবং ৫.০-এর উপযোগী হয়ে উঠতে উদীয়মান বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা অন্যতম পূর্বশর্ত। এসব ক্ষেত্রের মধ্যে মহাকাশবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরো বলেন, ‘এই মিশন পাকিস্তানের লাখো তরুণকে অনুপ্রাণিত করবে এবং বিজ্ঞান বিষয়ে আরও বেশি পড়াশোনায় উৎসাহিত করবে। পাশাপাশি আগেই বলেছি, আমরা মনে করি, এর মাধ্যমে আমাদের সহযোগিতা আরও এগিয়ে যাবে। পাকিস্তানের জ্ঞান ও বৈজ্ঞানিক সক্ষমতা চীনের বৃহত্তর মহাকাশ কর্মসূচিতে মূল্য সংযোজন করতে পারে। একইভাবে, মহাকাশ গবেষণায় চীনের সাফল্য ও অগ্রগতি থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। এটি উভয় দেশের জন্য লাভজনক সহযোগিতা।‘

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.