Thursday, November 26, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

বিশ্বের শীর্ষ তিন গবেষণা শহরই চীনের, টানা ১০ বছর প্রথম বেইজিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
বিশ্বের শীর্ষ তিন গবেষণা শহরই চীনের, টানা ১০ বছর প্রথম বেইজিং

নভেম্বর ২৬: বিশ্বের শীর্ষ তিন গবেষণা শহরের স্থান দখল করেছে চীনের বেইজিং, শাংহাই ও নানচিং। যুক্তরাজ্যের বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘নেচার’-এর সর্বশেষ পরিপূরক ‘নেচার ইনডেক্স ২০২৬: রিসার্চ সিটিজ’ অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের শীর্ষ গবেষণা শহরের তালিকা প্রকাশ করে। এবারই প্রথম চীনের শহরগুলো এ তালিকার শীর্ষ তিনটি স্থান দখল করেছে।

নেচার ইনডেক্সের আওতায় থাকা প্রাকৃতিক ও স্বাস্থ্যবিজ্ঞানের ১৪৫টি সাময়িকীতে প্রকাশিত বিশ্বের প্রধান শহর ও মহানগর এলাকাগুলোর গবেষণার ফলাফল বিশ্লেষণ করা হয়েছে এ পরিপূরকে। ২০২৬ সালের জুন মাসে নেচার ইনডেক্সের পরিধি আরও সম্প্রসারণ করে ফলিত ও সামাজিক বিজ্ঞানের জার্নালগুলোও অন্তর্ভুক্ত করা হয়।

২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০ গবেষণা শহর হলো যথাক্রমে বেইজিং, শাংহাই, নানচিং, নিউইয়র্ক মহানগর এলাকা, কুয়াংচৌ, বস্টন মহানগর এলাকা, সান ফ্রান্সিসকো বে এরিয়া, উহান, হাংচৌ এবং বাল্টিমোর-ওয়াশিংটন এলাকা। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর বেইজিং এ তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে।

পরিপূরকে আরও দেখা যায়, প্রাকৃতিক বিজ্ঞানে চীনের শহরগুলোর অগ্রণী অবস্থান আরও সুসংহত হয়েছে। ২০২৫ সালে প্রাকৃতিক বিজ্ঞানে বিশ্বের শীর্ষ ১০ গবেষণা শহরের মধ্যে সাতটিই ছিল চীনের। বিষয়ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, রসায়ন, ভৌতবিজ্ঞান এবং ভূ ও পরিবেশবিজ্ঞানে বেইজিং প্রথম স্থানে রয়েছে। অন্যদিকে, জীববিজ্ঞানে শীর্ষস্থান দখল করেছে নিউইয়র্ক মহানগর এলাকা।

২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রাকৃতিক বিজ্ঞানে গবেষণা ফলাফলের দিক থেকে বেইজিং ধারাবাহিকভাবে প্রথম স্থানে রয়েছে। নেচার ইনডেক্সের সমন্বয়কৃত অংশ (অ্যাডজাস্টেড শেয়ার) অনুযায়ী, এ সময়ে প্রাকৃতিক বিজ্ঞানে গবেষণা ফলাফলের প্রবৃদ্ধিতে বেইজিং ছিল সবচেয়ে এগিয়ে থাকা শহর। এর পরেই রয়েছে যথাক্রমে শাংহাই ও কুয়াংচৌ।

নেচার ইনডেক্সের প্রধান সম্পাদক সাইমন বেকার বলেন, বেইজিংয়ের এ সাফল্য নেচার ইনডেক্সে চীনের সামগ্রিক উত্থানের একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.