Thursday, November 26, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

ঢাকা ফোরামে বন্দর উন্নয়ন, সংযোগ ও আঞ্চলিক করিডরে জোর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
ঢাকা ফোরামে বন্দর উন্নয়ন, সংযোগ ও আঞ্চলিক করিডরে জোর

বঙ্গোপসাগরের নীল জলরাশি থেকে শুরু করে হিমালয় পাদদেশের অর্থনৈতিক করিডোর—ভৌগোলিক ও কৌশলগত কারণে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আজ এক নতুন উচ্চতায়। এই ক্রমবর্ধমান অংশীদারিত্বকে আরও অর্থবহ ও গতিশীল করতে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘২০২৬ ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চায়না রিলেশনস’।

বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকার একটি হোটেলে দুদেশের কূটনীতিক, সমুদ্র-বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকদের পদচারণায় মুখর হয়ে ওঠে দিনব্যাপী এই আয়োজন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং বাংলাদেশ-চায়না রিসার্চ সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফোরামে উঠে আসে আগামী দিনের বাণিজ্য, বন্দর উন্নয়ন ও আঞ্চলিক সংযোগের এক বিস্তৃত রূপরেখা।

 

ফোরামের পর্দা ওঠে উদ্বোধনী অধিবেশনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি

বন্দর ও নৌ-সংযোগ প্রসঙ্গে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পাশাপাশি চাঁদপুরকে সম্ভাব্য বন্দর ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই, চাঁদপুর-শরীয়তপুর সংযোগ এবং যৌথ নৌপরিবহন ও লজিস্টিক কোম্পানি গঠনের প্রস্তাব রাখেন।

এছাড়া চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর, রাখাইন রাজ্যের স্থিতিশীলতা, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসন এবং এ বিষয়ে আইসিজে-র সাম্প্রতিক রায়ের প্রেক্ষাপটে ত্রিপক্ষীয় সংলাপের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। বন্দর ও সামুদ্রিক অবকাঠামোর ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, এটি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগকে বাড়াতে, রপ্তানি খাতে সহায়তা এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে। 

দক্ষিণ এশিয়া ও চীন-বাংলাদেশ সম্পর্কের কৌশলগত দিকগুলো বিশ্লেষণ করেন শাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজ এবং এসআইআইএস-ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক সিনিয়র রিসার্চ ফেলো ড. লিউচংই ।

বৈশ্বিক সরবরাহ চেইনের চাপে চট্টগ্রাম বন্দর ও লজিস্টিকস সক্ষমতা বাড়ানোয় জোর দেন ড. লিউ চং ই । তিনি জানান, আমদানি-রপ্তানি পণ্যের ৯০ শতাংশের বেশি চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবাহিত হওয়ায়, স্মার্ট বন্দর ব্যবস্থাপনা, গভীর সমুদ্রবন্দরের পাশাপাশি নদী ড্রেজিংও জরুরি। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ কমিউনিটি গঠন, কানেক্টিভিটি, সবুজ জ্বালানি ও অর্থনৈতিক করিডর নিয়ে সহযোগিতা আরও জোরদারের কথা তুলে ধরেন তিনি। 

এর আগে, অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্যে ফোরামের প্রেক্ষাপট তুলে ধরেন বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল মু. মাশিহুর রহমান।

স্মারক বিনিময় আর ফটোসেশনের মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনীপর্ব। ঢাকা ফোরাম থেকে যে স্পষ্ট বার্তা দিয়েছে তা হলো,পরিবর্তিত বিশ্বব্যবস্থায় বাংলাদেশ ও চীন উন্নয়ন সহযোগীর পাশাপাশি একে অপরের বিশ্বস্ত সারথি।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.