Tuesday, November 24, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

ফিলিস্তিনিদের প্রতি সংহতির আন্তর্জাতিক দিবসের স্মরণসভায় সি চিন পিংয়ের অভিনন্দনবার্তা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
ফিলিস্তিনিদের প্রতি সংহতির আন্তর্জাতিক দিবসের স্মরণসভায় সি চিন পিংয়ের অভিনন্দনবার্তা

গতকাল (সোমবার) জাতিসংঘে ‘ফিলিস্তিনিদের প্রতি সংহতির আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

অভিনন্দনবার্তায় সি উল্লেখ করেন, ফিলিস্তিন ইস্যু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয়। বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ যেন ফিলিস্তিন ইস্যু থেকে সরে না যায়। এ সমস্যার সমাধানের মূল চাবিকাঠি হলো ‘দুই রাষ্ট্র সমাধান’ বাস্তবায়নের সঠিক পথ অনুসরণ করা এবং ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করা।

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনিদের স্বশাসন’ নীতি অনুসারে পশ্চিম তীরের প্রশাসন এবং গাজায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের যেকোনো পদক্ষেপের বিরোধিতা করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনের প্রতি সংহতি ও সমর্থনের অঙ্গীকারকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়া, গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা রক্ষা করা।

সি চিন পিং জোর দিয়ে বলেন, ন্যায়বিচার মানুষের হৃদয়ে স্থান করে আছে এবং তা কখনও অনুপস্থিত থাকতে পারে না। ফিলিস্তিনিদের জাতীয় বৈধ অধিকার পুনরুদ্ধারের প্রতি চীন দৃঢ় সমর্থন জানায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তিকামী ও ন্যায়বিচারে বিশ্বাসী দেশগুলোর সঙ্গে মিলে চীন আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ফিলিস্তিন ইস্যুর একটি সার্বিক, ন্যায্য ও স্থায়ী সমাধানে কাজ করতে চায়। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধ উন্নয়নে ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.