স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২১৪০নং প্রস্তাবের অধীনে ইয়েমেনের উপর আরোপিত নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ানো, অর্থাৎ ২০২৭ সালের ১৪ই নভেম্বর পর্যন্ত বৃদ্ধির একটি প্রস্তাব গ্রহণ করেছে। পাশাপাশি ইয়েমেন নিষেধাজ্ঞা কমিটির বিশেষজ্ঞ প্যানেলের কার্যকাল ২০২৭ সালের ১৫ই ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করবে। চীন এর পক্ষে ভোট দিয়েছে। ভোটগ্রহণের পর, জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, ইয়েমেনে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে চীন গভীর উদ্বেগ প্রকাশ করে। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে তা মতপার্থক্য ও বিরোধ নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন।
ফু ছোং বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত দীর্ঘস্থায়ী, যেখানে ইয়েমেনের পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে এবং এর প্রভাব ক্রমাগত বিস্তৃত হচ্ছে। চীন ইয়েমেন ও সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগলিক অখণ্ডতা রক্ষার সমর্থন করে এবং বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলার ধারাবাহিকভাবে বিরোধিতা করে। চীন সংশ্লিষ্ট সকল পক্ষকে আঞ্চলিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে এমন সব পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায়।
সিএমজি