Thursday, November 19, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

প্রবীণদের আরও ভালোভাবে যত্ন নিতে সি চিন পিংয়ের আহ্বান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
প্রবীণদের আরও ভালোভাবে যত্ন নিতে সি চিন পিংয়ের আহ্বান

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, প্রবীণদের সমস্যা মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করার জাতীয় কৌশল বাস্তবায়ন করতে এবং বয়স্ক ব্যক্তিদের জন্য আরও সুখী ও পরিপূর্ণ জীবন নিশ্চিত করতে, আরও প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। সম্প্রতি তিনি প্রবীণদের যত্নবিষয়ক সাম্প্রতিক এক নির্দেশনায় এই আহ্বান জানান।

তিনি বলেন, সিপিসি-র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, চীন বার্ধক্য সমস্যা মোকাবিলায় নতুন অগ্রগতি অর্জন করেছে এবং বয়স্কদের পরিষেবা ও সেবা শিল্প উভয়ই দ্রুত গতিতে বিকশিত হয়েছে।

তিনি সরকার, বাজার, সমাজ ও পরিবারের মধ্যে সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব এবং বয়স্কদের জন্য সামাজিক নিরাপত্তা, পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক অংশগ্রহণ আরও জোরদার করার ওপর জোর দেন।

তিনি ‘সিলভার ইকোনমি’ বা ‘প্রবীণ অর্থনীতি’ শক্তিশালী করা এবং একটি প্রবীণ-বান্ধব সমাজ গড়ার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

সি চিন পিংয়ের এই নির্দেশনা, বেইজিংয়ে বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত বার্ধক্যবিষয়ক এক জাতীয় সভায় জানানো হয়। প্রধানমন্ত্রী লি ছিয়াং সভায় উপস্থিত ছিলেন এবং ভাষণ দেন।

লি ছিয়াং ক্রমবর্ধমান প্রবীণ জনসংখ্যার সুদূরপ্রসারী প্রভাব সম্পর্কে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন; এই জনতাত্ত্বিক পরিবর্তন মোকাবিলায় চীনের অনন্য সুবিধাগুলো সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন থাকতে এবং এই ক্ষেত্রে কাজকে এগিয়ে নিতে আরও দৃঢ় দায়িত্ববোধ ও বৃহত্তর সক্রিয়তার সাথে কাজ করতে বলেন।

তিনি বলেন, বয়স্ক ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে, তাদের উন্নত জীবনের চাহিদা মেটাতে এবং বয়স্ক ব্যক্তি-সম্পর্কিত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালনে প্রচেষ্টা চালানো উচিত। (প্রেমা/আলিম/ছাই)

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.