Friday, June 5, 2026
Live
খবর
Verified
2 min read

অনলাইনে জাতীয় শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
অনলাইনে জাতীয় শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু

অনলাইনে জাতীয় শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নকল্পে গৃহীত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর আওতায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের ১৩তম ব্যাচের বিষয়ভিক্তিক প্রশিক্ষণ কার্যক্রম এই প্রথম অনলাইনে শুরু হয়েছে।

কোভিড-১৯ এর কারণে চলমান এই শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম এতদিন বন্ধ ছিল। আজ রবিবার (৩০ মে) ভার্চুয়াল প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রায় মাসব্যাপী চলা এই প্রশিক্ষণ কার্যক্রমে দেশের বিভিন্ন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ৪০ জন শিক্ষক অংশ নিয়েছেন। এই ব্যাচের কোর্স উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘কোভিড-১৯ এর কারণে বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম এতদিন বন্ধ ছিল। তবে আজকে আমাদের আনন্দের দিন। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে আমরা আবার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে পেরেছি। শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণের কোন বিকল্প নাই। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।’

অনুষ্ঠানে যুক্ত ছিলেন সিইডিপির প্রকল্প পরিচালক ড. এ কে এম মুখলেছুর রহমান, জাতীয় বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, সিইডিপির উপ-প্রকল্প পরিচালক এ বি এম আব্দুল হালিম, জনসংযোগ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মো. হাছানুর রহমান। 

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.