Thursday, June 11, 2026
Live
খবর
Verified
2 min read

আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২

আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক বা ডিগ্রি/অনার্স পর্যায়ে পড়াশোনা করা মেধাবী ও অস্বচ্ছল পরিবারের ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

মাসিক ৩,৫০০ টাকা করে বৃত্তি দেয়া হবে নির্বাচিত শিক্ষার্থীদের। এছাড়া এককালীন ৮০০০ টাকা (পাঠ্য উপকরণ বাবদ) দেয়া হবে।

  • অনলাইনে আবেদনের শেষ তারিখ ২ জুন ২০২২।

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞান বিভাগে বিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫.০ এবং সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৪.৮০ অথবা, অন্যান্য (ব্যবসায় শিক্ষা/মানবিক) বিভাগে বিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৪.৮০ এবং সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৪.৫০ থাকলে আবেদন করা যাবে।

প্রার্থীকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক/সমমান পর্যায়ে ভর্তির প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। বৃত্তির শতকরা ৭০ ভাগ প্রার্থী নির্বাচন করা হবে গ্রামীণ ও অনগ্রসর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।

বৃত্তির টাকার পরিমাণ ও মেয়াদ

মাসে ৩,৫০০ টাকা করে ৩-৫ বছর (নবায়নযোগ্য) মেয়াদে এ বৃত্তি দেওয়া হবে। এ ছাড়া পাঠ্য উপকরণের জন্য এককালীন ৮০০০ টাকা দেওয়া হবে।

বৃত্তির আবেদন

আবেদন করতে হবে https://www.al-arafahbank.com/scholarship/ ওয়েবসাইটের মাধ্যমে ২ জুন ২০২২ তারিখের মধ্যে।

Al arafah islami bank scholarship 2022

Al arafah islami bank scholarship 2022
Al-arafah bank scholarship 2022

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.