Wednesday, June 3, 2026
Live
খবর
Verified
2 min read

এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে আগস্টে ২০২৩

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে আগস্টে ২০২৩

২০২৩ সালের এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে আগস্টে (২০২৩) অনুষ্ঠিত হবে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা গ্রহণের তারিখ এক মাস পিছিয়ে যাচ্ছে। এর আগে জুলাই মাসে এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও অনুষ্ঠিত মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

শিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বুধবার এমনটা জানিয়েছেন। কলেজগুলোর এইচএসসির সিলেবাস শেষ করতে না পারা পরীক্ষা পেছানোর কারণ বলে উল্লেখ করেছেন তিনি।

অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগের সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা নেয়ার চেষ্টা ছিল। এরই অংশ হিসেবে এ বছর এইচএসসি পরীক্ষা জুলাইয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কলেজগুলো সিলেবাস শেষ করতে না পারায় এই পরীক্ষা এখন আগস্টে নেয়া হবে।’

পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হলেও দিন-তারিখ এখনও নির্ধারণ হয়নি বলে জানান বোর্ড চেয়ারম্যান। তিনি বলেন, ‘অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির সিলেবাস শেষ হয়নি। ফলে এইচএসসির নির্বাচনী পরীক্ষাও এক মাস পিছিয়ে দেয়া হয়েছে।

‘সার্বিক বিবেচনায় ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা জুলাই থেকে এক মাস পিছিয়ে আগস্টে নেয়া হবে। এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তবে নতুন দিন-তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি।’

২০২৩ সালের সব বিষয়ে পরীক্ষা নেয়া হবে জানিয়ে শিক্ষা বোর্ডগুলোর অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে হবে। সে হিসেবে কলেজগুলো ১৫ মাস সরাসরি ক্লাস নেয়ার সুযোগ পেয়েছে। এই সময়ে অনেক কলেজ সিলেবাস শেষ করতে পারেনি বলেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে হলো।’

শিক্ষা বোর্ডের তথ্য বলছে, চলতি বছরের উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা শুরু হবে ৩০ মে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.