Saturday, June 6, 2026
Live
খবর
Verified
2 min read

এনটিআরসিএ শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২৩ pdf [৪র্থ গণবিজ্ঞপ্তির ফলাফল কবে]

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
এনটিআরসিএ শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২৩ pdf [৪র্থ গণবিজ্ঞপ্তির ফলাফল কবে]

এনটিআরসিএ শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২৩ বা ফলাফলের তারিখের ব্যাপারে সর্বশেষ তথ্য জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)। চলতি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বা আগামী মার্চ মাসের প্রথম দিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনকারী নিবন্ধনধারী প্রার্থীদের ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনকারী ১ লাখেরও বেশি নিবন্ধনধারী চাকরি প্রার্থী আবেদন করেছিলেন।

NTRCA শিক্ষক নিয়োগ ফলাফল ২০২৩

চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করা প্রার্থীদের পছন্দ অনুসারে স্কুল-কলেজ নির্ধারণ করে চূড়ান্ত ফল প্রকাশ করবে এনটিআরসিএ। কোন প্রার্থী কোন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি পাবেন, তা এই ফলাফলে জানা যাবে। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ২০২৩ তারিখে ৪র্থ গণ বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হয়।

৪র্থ গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন লক্ষাধিক প্রার্থীর

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন জমা পড়েছে ১ লাখেরও বেশি প্রার্থী। এনটিআরসিএ চলতি ফেব্রুয়ারি মাসের শেষে অথবা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে এই রেজাল্ট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮ টি শূন্য পদ রয়েছে। মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ৩৬ হাজার ৮৮২টি। সবগুলো পদই এমপিওভুক্ত পদ।

এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি অনুযায়ী, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে (এন্ট্রি লেভেল) ৬৮ হাজার ৩৯০ পদে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ পেতে আগ্রহী প্রার্থীদের জন্য ২৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ ছিল।

সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন

প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে (স্কুল/কলেজ) একটিমাত্র আবেদন করতে পেরেছেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পেরেছেন। সব আবেদনের জন্য ফি এক হাজার টাকা। ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে কোনো প্রার্থী যদি তাঁর পছন্দবহির্ভূত দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাঁকে ই-অ্যাপ্লিকেশন ফরমে তারও সুযোগ ছিল।

এনটিআরসিএ শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২৩ কিভাবে দেখা যাবে

  • এনটিআরসিএ শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২৩ (pdf) দেখা যাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)-এর অফিসিয়াল ওয়েবসাইটে : http://www.ntrca.gov.bd

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.