Monday, June 8, 2026
Live
খবর
Verified
2 min read

এসএসসি-এইচএসসি এসাইনমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২১

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
এসএসসি-এইচএসসি এসাইনমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২১

২০২১ সালের এসএসসি-এইচএসসি এসাইনমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। ২৯ জুলাই ২০২১ তারিখে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষাবিষয়ক উপ-কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়।

জরুরি এই বিজ্ঞপ্তিতে বলা হয় :
১. ২০২১ সালের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হবে। সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হবে।

২. ২০২১ সালের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট পরীক্ষার্থী ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য এসাইনমেন্ট কার্যক্রমে অংশ নেয়া আবশ্যক করা হয়েছে।

৩ (ক). ২০২১ সালের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট পরীক্ষার্থী ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদেরশুধু ৩টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার্থীদের এসাইনমেন্ট কার্যক্রমে অংশ নিতে হবে।

(খ) আংশিক বিষয়ে অকৃতকার্য অথবা এক-দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী যদি নৈর্বাচনিক বিষয়ে অকৃতকার্য হয়, সেক্ষেত্রে পরীক্ষার্থীকে তার অকৃতকার্য নৈর্বাচনিক বিষয়ে এসাইনমেন্ট কার্যক্রমে অংশ নিতে হবে। উদাহরণস্বরুপ, একজন আংশিক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী বাংলা (আবশ্যিক) ও রসায়ন (নৈর্বাচনিক) বিষয়ে অকৃতকার্য হলে সেক্ষেত্রে শুধু রসায়ন বিষয়ের এসাইনমেন্ট
কার্যক্রমে অংশ নেবে।

(গ) আবশ্যিক ও চতুর্থ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীকে এসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে না।

* মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইট থেকে এসাইনমেন্ট সংগ্রহ করে নির্দেশিকা অনুযায়ী সম্পন্ন করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে হবে শিক্ষার্থীদের।

২০২১ সালের এসএসসি-এইচএসসি এসাইনমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি
SSC & HSC Assignment related important notice by education board - 29-7-2021
https://youtu.be/KQ4_Bs6SSXM

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.